উদ্দীপকে সাফির বক্তব্যে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে সাফির বক্তব্যে দুর্বোধ্য সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটেছে। কেননা সাফি তার বক্তব্যে যৌক্তিক সংজ্ঞায় দ্বিতীয় নিয়ম লঙ্ঘন করেছে। সংজ্ঞার উদ্দেশ্য হচ্ছে পদের অর্থকে সহজবোধ্য ও সুস্পষ্ট করা। যার কারণে সংজ্ঞায় সবসময় সহজ, সরল ও সকলের বোধগম্য ভাষার প্রয়োগ ঘটাতে হবে। এজন্য সংজ্ঞায় দুর্বোধ্য বা সকলের বোধগম্য নয় এমন কোনো শব্দ বা ভাষা ব্যবহার করা যাবে না। কিন্তু যদি কোনো ক্ষেত্রে সংজ্ঞার্থ পদের মধ্যে দুর্বোধ্য শব্দ প্রয়োগ করা হয় তাহলে সংজ্ঞায় দুর্বোধ্য সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটবে। কেননা সংজ্ঞায় দ্বিতীয় নিয়ম অনুযায়ী সংজ্ঞেয় দুর্বোধ্য দ্ব্যর্থক বা আলঙ্কারিক কোনো শব্দ বা ভাষা ব্যবহার করা যাবে না। উদ্দীপকে সাফি সিংহের সংজ্ঞা দিতে গিয়ে জটিল ও দুর্বোধ্য ভাষা ব্যবহার করেছে। কিন্তু যৌক্তিক সংজ্ঞার দ্বিতীয় নিয়ম অনুযায়ী সংজ্ঞায় কোনো দুর্বোধ্য ভাষা ব্যবহার করা যাবে না। ফলে সাফির সংজ্ঞায় দুর্বোধ্য সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটেছে। পরিশেষে বলা যায়, উদ্দীপকে সাফির বক্তব্যে সিংহের যে সংজ্ঞা প্রতিফলিত হয়েছে তা সহজ ও বোধগম্য না হয়ে দুর্বোধ্য হয়েছে । তাই এতে অনুপপত্তি ঘটেছে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে সাফির বক্তব্যে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে? বিশ্লেষণ কর।
উদ্দীপক
ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রংপুর · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর