উদ্দীপকে ফারিফতা চাঁদের যে সংজ্ঞা প্রদান করেছে তার যৌক্তিকতা বিশ্লেষণ করে দেখাও
উত্তর: উদ্দীপকে ফারিফতা চাঁদের যে সংজ্ঞা প্রদান করেছে তা যৌক্তিক সংজ্ঞা নির্দেশিত হয়েছে। কেননা উদ্দীপকে ফারিফতার দেখা চাঁদের সংজ্ঞাটি যুক্তিযুক্ত। সংজ্ঞার মাধ্যমে একটি পদ আমাদের কাছে স্পষ্টভাবে প্রকাশিত হয়। ফলে আমরা একটি পদের প্রকৃত অর্থ জানতে পারি সংজ্ঞা একটি বৈজ্ঞানিক প্রক্রিয়া। তাই সংজ্ঞার ক্ষেত্রে কিছু নিয়ম অনুসরণ করে সংজ্ঞা প্রদান করতে হয়। তাই সংজ্ঞা সবসময় একই রকম থাকে। ব্যক্তিভেদে ভিন্ন হওয়ার সম্ভাবনা থাকে না। কারণ, সংজ্ঞা প্রদানের ক্ষেত্রে ব্যক্তির কোনো স্বাধীনতা নেই। সকল পদের আসন্নতম জাতি ও বিভেদক লক্ষণ উল্লেখ করা যায় তার সংজ্ঞা প্রদান করা যায়। উদ্দীপকের ফারিফতার চাঁদের সংজ্ঞাটি তাই যুক্তিযুক্ত। কারণ উদ্দীপকে ফারিফতা চাঁদের সংজ্ঞা দিতে গিয়ে বলে, “চাঁদ হলো পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহ। " এখানে চাঁদের যে সংজ্ঞা প্রদান করা হয়েছে তা বিজ্ঞানসম্মত। কারণ এখানে সংজ্ঞার কোনো নিয়ম লঙ্ঘিত হয়নি অথবা কোনো অনুপপত্তি ঘটেনি। সুতরাং উদ্দীপকে ফারিফতা চাঁদের যে সংজ্ঞা প্রদান করেছে তা যৌক্তিক।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে ফারিফতা চাঁদের যে সংজ্ঞা প্রদান করেছে তার যৌক্তিকতা বিশ্লে…
উদ্দীপক
বাংলাদেশ নৌ বাহিনী কলেজ, চট্টগ্রাম · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর