দৃশ্য-২ ও ৩ এ যে যৌক্তিক সংজ্ঞার অনুপপত্তি ঘটেছে তা পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: দৃশ্য-২-এ নঞর্থক সংজ্ঞা অনুপপত্তি এবং দৃশ্য-৩-এ রূপক সংজ্ঞা অনুপপত্তি ঘটেছে। কেননা দৃশ্য-২-এ নঞর্থক ভাষা এবং দৃশ্য-৩-এ রূপক ভাষা ব্যবহার করা হয়েছে। দৃশ্য-২-এ 'অজ্ঞতা' পদের সংজ্ঞায় 'অজ্ঞতা হয় জ্ঞানের অভাব' বলে সংজ্ঞা প্রদান করা হয়েছে। এখানে সংজ্ঞায় নঞর্থক ভাষা ব্যবহার করা হয়েছে। অথচ যৌক্তিক সংজ্ঞার চতুর্থ নিয়ম অনুযায়ী সংজ্ঞায় নঞর্থক ভাষা ব্যবহার করা যায় না। যৌক্তিক সংজ্ঞার এই নিয়ম অমান্য করে কোনো পদের সংজ্ঞায় নঞর্থক ভাষা ব্যবহার করলে সংজ্ঞা ত্রুটিপূর্ণ হয়। যৌক্তিক সংজ্ঞার এই জুটিকে নঞর্থক সংজ্ঞা অনুপপত্তি বলে। যেহেতু দৃশ্য-২ এ যৌক্তিক সংজ্ঞার নিয়ম লঙ্ঘন করে নঞর্থক ভাষা ব্যবহার করা হয়েছে। তাই এখানে নঞর্থক সংজ্ঞা অনুপপত্তি ঘটেছে। দৃশ্য-৩-এ 'চরিত্র' পদের সংজ্ঞায় চরিত্র হয় মানবজীবনের মুকুট বলে সংজ্ঞা প্রদান করা হয়েছে। এখানে সংজ্ঞায় রুপক ভাষা ব্যবহার করা হয়েছে। কেননা এখানে চরিত্রকে রূপক অর্থে মানবজীবনের মুকুট হিসেবে অভিহিত করা হয়েছে। যৌক্তিক সংজ্ঞার দ্বিতীয় নিয়ম অনুযায়ী কোনো পদের সংজ্ঞায় রূপক ভাষা ব্যবহার করা যায় না। এই নিয়ম লঙ্ঘন করে কোনো পদের সংজ্ঞায় রূপক ভাষা ব্যবহার করলে সংজ্ঞা ত্রুটিপূর্ণ হয়। যৌক্তিক সংজ্ঞার এই ত্রুটিকে রূপক সংজ্ঞা অনুপপত্তি বলে। যেহেতু দৃশ্য- ৩ এ যৌক্তিক সংজ্ঞার নিয়ম লঙ্ঘন করে রূপক ভাষা ব্যবহার করা হয়েছে, তাই এখানে রূপক সংজ্ঞা অনুপপত্তি ঘটেছে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
দৃশ্য-২ ও ৩ এ যে যৌক্তিক সংজ্ঞার অনুপপত্তি ঘটেছে তা পাঠ্যবইয়ের আলো…
উদ্দীপক
বাংলাদেশ নৌ বাহিনী কলেজ, চট্টগ্রাম · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর