উদ্দীপকে চাদ সম্পর্কে আদ্রিয়ার মন্তব্যে যে অনুপপত্তি ঘটেছে- তা 'ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে চাঁদ সম্পর্কে আদ্রিয়ার মন্তব্য চক্রক সংজ্ঞা অনুপপত্তি ঘটেছে। কেননা যেভাবে সংজ্ঞা প্রদান করলে চক্রক সংজ্ঞা অনুপপত্তি ঘটে আদ্রিয়া সেভাবে সংজ্ঞা প্রদান করেছে। কোনো পদের সংজ্ঞায় পদটির পূর্ণ জাত্যর্থ উল্লেখের মাধ্যমে স্পষ্টভাবে প্রকাশ করা হয়। সংজ্ঞার ক্ষেত্রে পদের জাত্যর্থের কম বা বেশি উল্লেখ করা যায় না। এছাড়া কোনো পদের সংজ্ঞার ক্ষেত্রে করগা নিয়ম আবশ্যিকভাবে অনুসরণ করতে হয়। যৌক্তিক সংজ্ঞায় তৃতীয় নিয়ম অনুসারে কোনো পদের সংজ্ঞা প্রদানের ক্ষেত্রে সেই পদের সমার্থক বা প্রতিশব্দ ব্যবহার করা যাবে না। যদি যৌক্তিক সংজ্ঞায় এই নিয়ম লঙ্ঘন করে কোনো পদের সংজ্ঞায় পদটির সমার্থক বা প্রতিশব্দ ব্যবহার করা হয় তাহলে সংজ্ঞা ত্রুটিপূর্ণ হয়। যৌক্তিক সংজ্ঞার এই ত্রুটিকে চক্রক সংজ্ঞা অনুপপত্তি বলে। উদ্দীপকে আদ্রিয়া চাঁদ হয় শশী বলে যে মন্তব্য প্রদান করেছে, তাতে চাদ ও শশী পরস্পর সমার্থক শব্দ। যেহেতু যৌক্তিক সংজ্ঞার নিয়ম লঙ্ঘন করে সংজ্ঞায় সমার্থক শব্দ ব্যবহার করেছে, তাই আদ্রিয়ার মন্তব্য চক্রক সংজ্ঞা অনুপপত্তি ঘটেছে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে চাদ সম্পর্কে আদ্রিয়ার মন্তব্যে যে অনুপপত্তি ঘটেছে- তা 'ব্…
উদ্দীপক
বাংলাদেশ নৌ বাহিনী কলেজ, চট্টগ্রাম · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর