দৃশ্যকল্প-১ এ মানুষ পদের সংজ্ঞায় কোন ধরনের অনুপপত্তি ঘটেছে নিয়মসহ ব্যাখ্যা কর ।
উত্তর: উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ মানুষ পদের সংজ্ঞায় অতিব্যাপক সংজ্ঞা অনুপপত্তি ঘটেছে। কেননা এখানে সংজ্ঞার নিয়ম অমান্য করে সংজ্ঞা প্রদান করা হয়েছে। যুক্তিবিদ্যায় পদের সংজ্ঞা প্রদানের মূল উদ্দেশ্য হচ্ছে পদের অর্থকে সুস্পষ্ট বা সহজবোধ্য করে উপস্থাপন করা। যার জন্য সংজ্ঞার্থ পদের অসন্নতম জাতি ও বিভেদক লক্ষণ উল্লেখ করা হয়। সংজ্ঞাকে যদি সফল হতে হয় তাহলে আসন্নতম জাতি ও বিভেদক সংজ্ঞায় ব্যক্ত্যর্থের পরিমাণ সমান হতে হবে, কম বা বেশি হলে হবে না, তা না হলে যদি উভয়ের ব্যস্ত্যর্থের পরিমাণ কম বা বেশি হয় তাহলে সংজ্ঞাটি ত্রুটিপূর্ণ হয়। অর্থাৎ যৌক্তিক সংজ্ঞার পঞ্চম নিয়ম হলো সংজ্ঞায় সংজ্ঞার্থ পদের ব্যত্যর্থের সংজ্ঞেয় পদের ব্যক্ত্যর্থের সমান হতে হবে, কোনো অবস্থাতেই কম বা বেশি হতে পারবে না । এ নিয়ম লঙ্ঘন করলে অর্থাৎ সংজ্ঞায় সংজ্ঞার্থ পদের জাত্যর্থ সংজ্ঞেয় পদের বেশি হয় তাহলে অতিব্যাপক সংজ্ঞা অনুপপত্তি ঘটে। উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ 'মানুষ হলো জীব' বাক্যটিতে মানুষ হলো সংজ্ঞেয় পদ। আর জীব হলো সংজ্ঞার্থ পদ। তাহলে এক্ষেত্রে সংজ্ঞার্থ পদের ব্যক্ত্যর্থ সংজ্ঞেয় পদের ব্যক্ত্যর্থ চেয়ে বেশি। কেননা মানুষ পদের ব্যক্ত্যর্থের চেয়ে জীব পদের ব্যক্ত্যর্থ বেশি। তাই সংজ্ঞাটিতে অতিব্যাপক সংজ্ঞা অনুপপত্তি ঘটেছে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-১ এ মানুষ পদের সংজ্ঞায় কোন ধরনের অনুপপত্তি ঘটেছে নিয়মসহ…
উদ্দীপক
চট্টগ্রাম কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর