দৃষ্টান্ত-১-এ ইঙ্গিতকৃত বিষয়টি ব্যাখ্যা কর ।
উত্তর: 'দৃশ্যকল্প-১'-এ ৰূপক সংজ্ঞা অনুপপত্তি ঘটেছে। কেননা এখানে যৌক্তিক সংজ্ঞার নিয়ম লঙ্ঘন করে রূপক ভাষা ব্যবহার করা হয়েছে। যৌক্তিক সংজ্ঞায় একটি পদের পূর্ণ জাত্যর্থ প্রকাশ পায়। কোনো একটি পদের পূর্ণ জাত্যর্থ উল্লেখের মাধ্যমে পদটিকে স্পষ্টভাবে প্রকাশ করলে তাকে যৌক্তিক সংজ্ঞা বলে। যৌক্তিক সংজ্ঞায় একটি পদের প্রকৃত অর্থ প্রকাশিত হয়। এর ফলে আমরা একটি পদের প্রকৃত রূপ জানতে পারি যৌক্তিক সংজ্ঞার জন্য নির্দিষ্ট কিছু নিয়ম রয়েছে। কোনো পদের সংজ্ঞা প্রদানের জন্য ওই নিয়মগুলো আবশ্যিকভাবে অনুসরণ করতে হয় । যৌক্তিক সংজ্ঞার দ্বিতীয় নিয়ম অনুযায়ী সংজ্ঞায় দুর্বোধ্য দ্ব্যর্থক বা আলঙ্কারিক ভাষা কোনো অবস্থাতেই ব্যবহার করা যাবে না। এ নিয়ম লঙ্ঘন করে সংজ্ঞায় কোনো রূপক ভাষা ব্যবহার করলে সংজ্ঞাটি ত্রুটিপূর্ণ হয়। যার ফলে রূপক সংজ্ঞা অনুপপত্তি ঘটে। উদ্দীপকের 'দৃষ্টান্ত-১'-এ পূর্ণিমার চাঁদকে রূপক অর্থে ঝলসানো রুটি হিসেবে অভিহিত করা হয়েছে। অর্থাৎ, এখানে যৌক্তিক সংজ্ঞার দ্বিতীয় নিয়ম লঙ্ঘন করে রূপক ভাষা ব্যবহার করা হয়েছে। তাই 'দৃষ্টান্ত-১'-এ রূপক সংজ্ঞা অনুপপত্তি ঘটেছে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
দৃষ্টান্ত-১-এ ইঙ্গিতকৃত বিষয়টি ব্যাখ্যা কর ।
উদ্দীপক
রাজশাহী কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর