দৃশ্যকল্প-১ ও দৃশ্যকল্প-৩ এ নির্দেশিত বিষয়ের তুলনামূলক বিশ্লেষণ কর।
উত্তর: দৃশ্যকল্প-১ এ মানুষ পদের সংজ্ঞায় 'শান্তিপ্রিয় দ্বিপদ জীব' বলায় মানুষের জাত্যর্থ থেকে অতিরিক্ত গুণ উল্লেখ করা হয়েছে। ফলে ত্রুটিপূর্ণ সংজ্ঞার সৃষ্টি হয়েছে এবং দৃশ্যকল্প-৩ এ মানুষ পদের সংজ্ঞায় ! 'বুদ্ধিবৃত্তিসম্পন্ন জীব' বলায় মানুষের পূর্ণ জাত্যর্থ উল্লেখ করা হয়েছে। | ফলে এটি একটি যৌক্তিক সংজ্ঞা হয়েছে। দৃশ্যকল্প-১ যৌক্তিক সংজ্ঞার প্রথম নিয়মটি লঙ্ঘন করেছে। প্রথম নিয়মটি হলো- "যে পদের সংজ্ঞা দিতে হবে সেই পদের সম্পূর্ণ জাত্যর্থ উল্লেখ করতে হবে, তার থেকে বেশিও নয়, কমও নয়।" এই নিয়মটি অমান্য করে কোনো পদের সংজ্ঞায় জাত্যর্থ থেকে যদি অতিরিক্ত গুণ উল্লেখ করা হয় এবং সেই অতিরিক্ত গুণটি যদি পদের 'বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ' হয়, তাহলে সংজ্ঞা ভ্রান্ত হয় এবং এরূপ সংজ্ঞার নাম 'অব্যাপক সংজ্ঞা অনুপপত্তি'। আবার অতিরিক্ত গুণটি যদি পদের 'অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ' হয় তাহলে সংজ্ঞা ভ্রান্ত হয় এবং এরূপ সংজ্ঞার । নাম 'আপতিক সংজ্ঞা অনুপপত্তি।' দৃশ্যকল্প-১ এ মানুষের সংজ্ঞায় মানুষের জাত্যর্থ থেকে অতিরিক্ত দু'টি গুণের উল্লেখ করা হয়েছে। সেগুলো হলো 'শান্তিপ্রিয়' ও 'দ্বিপদ'। এই 'শান্তিপ্রিয়' গুণটি মানুষের বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ আর 'দ্বিপদ' গুণটি মানুষের অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। সুতরাং এই নিয়মের আলোকে বলা যায়, দৃশ্যকল্প-১ এ দুটি অনুপপত্তির সৃষ্টি হয়েছে 1 'অব্যাপক সংজ্ঞা অনুপপত্তি' ও 'আপতিক সংজ্ঞা অনুপপত্তি'। কিন্তু দৃশ্যকল্প-৩ যৌক্তিক সংজ্ঞার কোনো নিয়ম লঙ্ঘন করেনি। মানুষের সম্পূর্ণ জাত্যর্থ উল্লেখ করা হয়েছে। অর্থাৎ জীববৃত্তি ও বুদ্ধিবৃত্তি গুণ দুটি মানুষের জাত্যর্থ। সুতরাং দৃশ্যকল্প-৩ এ মানুষের সংজ্ঞায় যৌক্তিক সংজ্ঞার নিয়ম • অনুসরণ করায় কোনো ধরনের অনুপপত্তির সৃষ্টি হয়নি।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-১ ও দৃশ্যকল্প-৩ এ নির্দেশিত বিষয়ের তুলনামূলক বিশ্লেষণ কর।
উদ্দীপক
Jessore · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর