দৃশ্যকল্প-২ এ কোন ধরনের অনুপপত্তি ঘটেছে? ব্যাখ্যা কর।
উত্তর: দৃশ্যকল্প-২ এ মানুষ এর সংজ্ঞায় 'বুদ্ধিবৃত্তিসম্পন্ন বিচারশীল জীব' বলায় মানুষের জাত্যর্থবহির্ভুত গুণ 'রিচারশীল' উল্লেখ করা হয়েছে। এই 'বিচারশীল' গুণটি মানুষের উপলক্ষণ হওয়ায় 'বাহুল্য সংজ্ঞা অনুপপত্তি' ঘটেছে। এই সংজ্ঞাটি যৌক্তিক সংজ্ঞার প্রথম নিয়মটি লঙ্ঘন করেছে। প্রথম নিয়মটি হলো- "যে পদের সংজ্ঞা, দিতে হবে সেই পদের সম্পূর্ণ জাত্যর্থ উল্লেখ করতে হবে, তার থেকে বেশিও নয়, কমও নয়।" কোনো 'পদের সংজ্ঞায় যদি পদের জাত্যর্থ থেকে অতিরিক্ত গুণ উল্লেখ করা হয় এবং সেই অতিরিক্ত গুণটি যদি পদের উপলক্ষণ হয় তাহলে বাহুল্য সংজ্ঞা অনুপপত্তি ঘটে। দৃশ্যকল্প-২ এ মানুষ পদের সংজ্ঞায় বলা হয়েছে, "মানুষ হলো বুদ্ধিবৃত্তিসম্পন্ন বিচারশীল জীব।" এখানে মানুষের জাত্যর্থ জীববৃত্তি ও বুদ্ধিবৃত্তি ছাড়াও অতিরিক্ত গুণ হিসেবে 'বিচারশীল' উল্লেখ করা হয়েছে। এই বিচারশীল গুণটি মানুষ পদের উপলক্ষণ। ফলে সংজ্ঞাটি ভ্রান্ত হয়েছে এবং এরূপ সংজ্ঞার নাম হলো বাহুল্য সংজ্ঞা অনুপপত্তি।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-২ এ কোন ধরনের অনুপপত্তি ঘটেছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Jessore · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর