শেয়ারFacebookWhatsApp

দৃষ্টান্ত-১ ও দৃষ্টান্ত-২ এর তুলনামূলক পর্যালোচনা কর।

উত্তর: উদ্দীপকের দৃষ্টান্ত-১ এর মাধ্যমে যৌক্তিক সংজ্ঞা প্রকাশিত হয়েছে আর দৃষ্টান্ত-২ এর মাধ্যমে অবান্তর সংজ্ঞা প্রকাশিত হয়েছে। কোনো পদের পূর্ণ জাত্যর্থের সুস্পষ্ট বিবৃতিকে বলা হয় যৌক্তিক সংজ্ঞা। সংজ্ঞার উদ্দেশ্য হলো পদের অর্থকে সুস্পষ্ট ও সুনির্দিষ্ট করা। এই উদ্দেশ্যকে সামনে রেখে যুক্তিবিদ্যায় সংজ্ঞাকরণের নিয়মাবলি প্রণয়ন করা হয়। এসব নিয়ম অনুসরণ করে পদের সংজ্ঞা প্রদান করলে সংজ্ঞা ত্রুটিমুক্ত হয়। উদ্দীপকের দৃষ্টান্ত-১ এর মাধ্যমে যৌক্তিক সংজ্ঞা প্রকাশিত হয়েছে। কেননা এখানে চতুর্ভুজের সংজ্ঞায় বলা হয়েছে, চতুর্ভুজ হয় চার বাহু দ্বারা বেষ্টিত সমতল ক্ষেত্র। এ সংজ্ঞাটিতে পদের পূর্ণ জাত্যর্থকে উল্লেখ করা হয়েছে। সংজ্ঞায় পদের সমার্থক বা কোনো দুর্বোধ্য ভাষা ব্যবহার করা হয়নি। অপরদিকে দৃশ্যকল্প-২ এর সংজ্ঞাটি হলো- "মানুষ হয় বৃদ্ধিবৃত্তিসম্পন্ন দ্বিপদ জীব।" সংজ্ঞাটিতে যৌক্তিক সংজ্ঞার প্রথম নিয়ম লঙ্ঘন করা হয়েছে। কেননা মানুষ পদের সংজ্ঞায় দ্বিপদ গুণটি মানুষের জাত্যর্থের বাইরের অতিরিক্ত গুণ। এটি মানুষ পদের অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ তাই দৃশ্যকল্প-২ এর মাধ্যমে অবান্তর সংজ্ঞার উদ্ভব ঘটেছে। তবে এটি একটি ত্রুটিপূর্ণ সংজ্ঞা।

HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 2nd Paper · সৃজনশীল

দৃষ্টান্ত-১ ও দৃষ্টান্ত-২ এর তুলনামূলক পর্যালোচনা কর।

উদ্দীপক

দৃষ্টান্ত-১: চতুর্ভুজ হয় চার বাহু দ্বারা বেষ্টিত সমতল ক্ষেত্র। দৃষ্টান্ত-২: মানুষ হয় বুদ্ধিবৃত্তিসম্পন্ন দ্বিপদ জীব।

Comilla · 2024

উত্তর

বাহুল্য সংজ্ঞা হলো এক প্রকার ত্রুটিপূর্ণ সংজ্ঞা যেখানে কোনো পদের পূর্ণ জাত্যর্থের অতিরিক্ত গুণের উল্লেখ করা হয় এবং গুণটি উপলক্ষণ হয়।

উত্তর

সংজ্ঞায় একটি পদের পূর্ণ জাত্যর্থ উল্লেখ করতে হয়। এক্ষেত্রে একটি পদের আসন্নতম জাতি ও বিভেদক লক্ষণ স্পষ্টভাবে উল্লেখ করতে হয়। পরতম জাতি হলো সর্বোচ্চ জাতি, এই জাতির চেয়ে বড় কোনো জাতি নেই। তাই পরতম জাতির আসন্নতম জাতির উল্লেখ করা যায় না। যেহেতু পরতম জাতির আসন্নতম জাতির উল্লেখ করা যায় না, তাই পরতম জাতির সংজ্ঞা প্রদান করা যায় না।

উত্তর

উদ্দীপকের দৃষ্টান্ত-২ এর মাধ্যমে অবান্তর সংজ্ঞাকে উল্লেখ করেছে। - একটি পদের অর্থকে সুস্পষ্ট ও সুনির্দিষ্টরূপে প্রকাশ করাই হচ্ছে যৌক্তিক সংজ্ঞার মূল উদ্দেশ্য। তাই যে পদের সংজ্ঞা প্রদান করতে হবে, সেই পদের পূর্ণ জাত্যর্থকে সুস্পষ্ট বা সুনির্দিষ্টভাবে প্রকাশ করতে হবে। কোনো পদের জাত্যর্থ গঠিত হয় আসন্নতম জাতি ও বিভেদক লক্ষণ নিয়ে। তাই সংজ্ঞায় সংজ্ঞেয় পদের আসন্নতম জাতি ও বিভেদক লক্ষণ অবশ্যই উল্লেখ করতে হবে। যৌক্তিক সংজ্ঞার প্রথম নিয়ম হলো- সংজ্ঞায় অবশ্যই একটি পদের সম্পূর্ণ জাত্যর্থকে উল্লেখ করতে হবে, এর অধিক হলে চলবে না। কিন্তু কোনো ক্ষেত্রে পদের জাত্যর্থ ছাড়া এর অতিরিক্ত বৈশিষ্ট্য হিসেবে কোনো অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ উল্লেখ করা হলে, তবে সংজ্ঞাটি অবান্তর সংজ্ঞা দোষে দুষ্ট হবে। উদ্দীপকের দৃশ্যকল্প-২ এর সংজ্ঞাটি হলো, মানুষ হয় বৃদ্ধিবৃত্তিসম্পন্ন দ্বিপদ জীব। এখানে 'দ্বিপদ' গুণটি মানুষের জার্তথ্যের বাইরের অতিরিক্ত গুণ। এ গুণটি মানুষ পদের একটি অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। তাই দৃশ্যকল্প-২ এর মাধ্যমে অবান্তর সংজ্ঞাকে উল্লেখ হয়েছে।

উত্তর

উদ্দীপকের দৃষ্টান্ত-১ এর মাধ্যমে যৌক্তিক সংজ্ঞা প্রকাশিত হয়েছে আর দৃষ্টান্ত-২ এর মাধ্যমে অবান্তর সংজ্ঞা প্রকাশিত হয়েছে। কোনো পদের পূর্ণ জাত্যর্থের সুস্পষ্ট বিবৃতিকে বলা হয় যৌক্তিক সংজ্ঞা। সংজ্ঞার উদ্দেশ্য হলো পদের অর্থকে সুস্পষ্ট ও সুনির্দিষ্ট করা। এই উদ্দেশ্যকে সামনে রেখে যুক্তিবিদ্যায় সংজ্ঞাকরণের নিয়মাবলি প্রণয়ন করা হয়। এসব নিয়ম অনুসরণ করে পদের সংজ্ঞা প্রদান করলে সংজ্ঞা ত্রুটিমুক্ত হয়। উদ্দীপকের দৃষ্টান্ত-১ এর মাধ্যমে যৌক্তিক সংজ্ঞা প্রকাশিত হয়েছে। কেননা এখানে চতুর্ভুজের সংজ্ঞায় বলা হয়েছে, চতুর্ভুজ হয় চার বাহু দ্বারা বেষ্টিত সমতল ক্ষেত্র। এ সংজ্ঞাটিতে পদের পূর্ণ জাত্যর্থকে উল্লেখ করা হয়েছে। সংজ্ঞায় পদের সমার্থক বা কোনো দুর্বোধ্য ভাষা ব্যবহার করা হয়নি। অপরদিকে দৃশ্যকল্প-২ এর সংজ্ঞাটি হলো- "মানুষ হয় বৃদ্ধিবৃত্তিসম্পন্ন দ্বিপদ জীব।" সংজ্ঞাটিতে যৌক্তিক সংজ্ঞার প্রথম নিয়ম লঙ্ঘন করা হয়েছে। কেননা মানুষ পদের সংজ্ঞায় দ্বিপদ গুণটি মানুষের জাত্যর্থের বাইরের অতিরিক্ত গুণ। এটি মানুষ পদের অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ তাই দৃশ্যকল্প-২ এর মাধ্যমে অবান্তর সংজ্ঞার উদ্ভব ঘটেছে। তবে এটি একটি ত্রুটিপূর্ণ সংজ্ঞা।
HSCLogic 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.অন্বয়ী পদ্ধতি হলো-
i. পরীক্ষণের পদ্ধতি
ii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারের পদ্ধতিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • i ও ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q.কামাল কীসের ওপর ভিত্তি করে জামালের উক্তির ভিন্নতা পোষণ করল?

Dinajpur · 2017

  • অভিজ্ঞতা
  • পরীক্ষণ
  • প্রকল্প
  • কার্যকারণ নীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q. উদ্দীপকে জামাল কোন ধরনের আরোহের নির্দেশ করেছে?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • ঘটনা সংযোজন
  • পূর্ণাঙ্গ আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রকল্প হলো-
i.আনুমানিক ধারণা
ii. নিশ্চিত ধারণা
iii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?

Dinajpur · 2017

  • Project
  • Variable
  • Hypothesis
  • Case Study

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কোনটি আরোহের প্রাণ?

Dinajpur · 2017

  • পর্যবেক্ষণ
  • অভিজ্ঞতা
  • সার্বিক যুক্তিবাক্য
  • আরোহমূলক লম্ফ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?

Dinajpur · 2017

  • পূর্ণ গণনামূলক আরোহ
  • অপূর্ণ গণনামূলক আরোহ
  • ছোট থেকে বড় গণনা
  • বড় থেকে ছোট গণনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহের দৃষ্টান্ত?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • সাদৃশ্যানুমান
  • অপ্রকৃত আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
i. অবরোহমূলক অনুমান
ii. সাধু সাদৃশ্যমূলক অনুমান
iii. অসাধু সাদৃশ্যমূলক অনুমাননিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • iii
  • i ও iii
  • ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q.মলি ফলগুলোকে ভাগ করার কারণে যে অনুপপত্তি ঘটেছে তা হলো
i. অঙ্গগত বিভাগ অনুপপত্তি
ii. সংকর বিভাগ অনুপপত্তিiii গুণগত বিভাগ অনুপপত্তিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q. মলি যৌক্তিক বিভাগের ক্ষেত্রে একই সময় কয়টি মূলনীতির ভিত্তিতে ফলগুলোকে ভাগ করেছে?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.যৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

Dinajpur · 2017

  • একটি
  • দুইটি
  • তিনটি
  • চারটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

অন্বয়ী পদ্ধতি হলো-i. পরীক্ষণের পদ্ধতিii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালপ্রকল্প হলো-i.আনুমানিক ধারণাii. নিশ্চিত ধারণাiii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?কোনটি আরোহের প্রাণ?অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহেমানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এননিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনযৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।