শেয়ারFacebookWhatsApp

দৃষ্টান্ত-১ এ যৌক্তিক সংজ্ঞার কোন ধরনের অনুপপত্তি ঘটেছে? ব্যাখ্যা কর।

উত্তর: দৃষ্টান্ত-১ এ যৌক্তিক সংজ্ঞার চক্রক সংজ্ঞা অনুপপত্তি ঘটেছে। কেননা এখানে সংজ্ঞায় সমার্থক শব্দ ব্যবহার করা হয়েছে। অর্থাৎ, দৃষ্টান্ত-১ এ যৌক্তিক সংজ্ঞার নিয়ম লঙ্ঘন করে সমার্থক শব্দ ব্যবহার করা হয়েছে। যৌক্তিক সংজ্ঞায় একটি পদের পূর্ণ জাত্যর্থ উল্লেখের মাধ্যমে পদটিকে স্পষ্টভাবে প্রকাশ করা হয়। সংজ্ঞার মাধ্যমে একটি পদের প্রকৃত অর্থ প্রকাশ করা হয়। এর ফলে আমরা একটি পদের প্রকৃত রূপ জানতে পারি। কোনো পদের সংজ্ঞা প্রদানের জন্য নির্দিষ্ট কতকগুলো নিয়ম রয়েছে, যেগুলো সংজ্ঞার ক্ষেত্রে আবশ্যিকভাবে অনুসরণ করতে হয়। যৌক্তিক সংজ্ঞার তৃতীয় নিয়ম অনুযায়ী, কোনো পদের সংজ্ঞায় সমার্থক বা প্রতিশব্দ ব্যবহার করা যায় না। যৌক্তিক সংজ্ঞার এই নিয়ম লঙ্ঘন করে কোনো পদের সংজ্ঞায় সমার্থক শব্দ ব্যবহার করলে সংজ্ঞা ত্রুটিপূর্ণ হয়। যৌক্তিক সংজ্ঞা একটি বৈজ্ঞানিক বিষয়। তাই সংজ্ঞায় সমার্থক শব্দ ব্যবহার করলে সংজ্ঞার উদ্দেশ্য ব্যাহত হয়। কেননা সমার্থক শব্দের ব্যবহারে পদের প্রকৃত অর্থ প্রকাশিত হয় না, একই বিষয়কে ভিন্নভাবে প্রকাশ করা হয় মাত্র। উদ্দীপকের দৃষ্টান্ত-১ এ প্রশিক্ষক পদের সংজ্ঞায় 'প্রশিক্ষক হচ্ছেন তিনি যিনি প্রশিক্ষণ দেন' বলে সংজ্ঞা প্রদান করা হয়েছে। এখানে যৌক্তিক সংজ্ঞার তৃতীয় নিয়ম লঙ্ঘন করে পদটিকে ভিন্নভাবে প্রকাশ করা হয়েছে। তাই দৃষ্টান্ত-১ এ চক্রক সংজ্ঞা অনুপপত্তি ঘটেছে।

HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 2nd Paper · সৃজনশীল

দৃষ্টান্ত-১ এ যৌক্তিক সংজ্ঞার কোন ধরনের অনুপপত্তি ঘটেছে? ব্যাখ্যা কর।

উদ্দীপক

দৃষ্টান্ত-১: প্রশিক্ষক হচ্ছেন তিনি যিনি প্রশিক্ষণ দেন। দৃষ্টান্ত-২: সুখ হচ্ছে দুঃখের অভাব। দৃষ্টান্ত-৩: উট হয় মরুভূমির জাহাজ।

Comilla · 2024

উত্তর

যে সংজ্ঞায় সংজ্ঞেয় পদের জাত্যর্থের অতিরিক্ত কোনো গুণ উল্লেখ করা হয় এবং সেই অতিরিক্ত গুণ যদি অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ হয় - তবে তাকে অবান্তর সংজ্ঞা বলে।

উত্তর

স্বকীয় নামবাচক পদের পূর্ণ জাত্যর্থ উল্লেখ করা যায় না বিধায় সংজ্ঞা দেওয়া যায় না। কোনো পদের সংজ্ঞার পদটির পূর্ণ জাত্যর্থ উল্লেখ করতে হয়। কিন্তু স্বকীয় নামবাচক পদের পূর্ণ জাত্যর্থ উল্লেখ করা যায় না। কেননা এ জাতীয় পদ জাত্যর্থক নয়, যেহেতু স্বকীয় নামবাচক পদের জাত্যর্থের উল্লেখ করা যায় না। তাই স্বকীয় নামবাচক পদের সংজ্ঞা দেওয়া যায় না।

উত্তর

দৃষ্টান্ত-১ এ যৌক্তিক সংজ্ঞার চক্রক সংজ্ঞা অনুপপত্তি ঘটেছে। কেননা এখানে সংজ্ঞায় সমার্থক শব্দ ব্যবহার করা হয়েছে। অর্থাৎ, দৃষ্টান্ত-১ এ যৌক্তিক সংজ্ঞার নিয়ম লঙ্ঘন করে সমার্থক শব্দ ব্যবহার করা হয়েছে। যৌক্তিক সংজ্ঞায় একটি পদের পূর্ণ জাত্যর্থ উল্লেখের মাধ্যমে পদটিকে স্পষ্টভাবে প্রকাশ করা হয়। সংজ্ঞার মাধ্যমে একটি পদের প্রকৃত অর্থ প্রকাশ করা হয়। এর ফলে আমরা একটি পদের প্রকৃত রূপ জানতে পারি। কোনো পদের সংজ্ঞা প্রদানের জন্য নির্দিষ্ট কতকগুলো নিয়ম রয়েছে, যেগুলো সংজ্ঞার ক্ষেত্রে আবশ্যিকভাবে অনুসরণ করতে হয়। যৌক্তিক সংজ্ঞার তৃতীয় নিয়ম অনুযায়ী, কোনো পদের সংজ্ঞায় সমার্থক বা প্রতিশব্দ ব্যবহার করা যায় না। যৌক্তিক সংজ্ঞার এই নিয়ম লঙ্ঘন করে কোনো পদের সংজ্ঞায় সমার্থক শব্দ ব্যবহার করলে সংজ্ঞা ত্রুটিপূর্ণ হয়। যৌক্তিক সংজ্ঞা একটি বৈজ্ঞানিক বিষয়। তাই সংজ্ঞায় সমার্থক শব্দ ব্যবহার করলে সংজ্ঞার উদ্দেশ্য ব্যাহত হয়। কেননা সমার্থক শব্দের ব্যবহারে পদের প্রকৃত অর্থ প্রকাশিত হয় না, একই বিষয়কে ভিন্নভাবে প্রকাশ করা হয় মাত্র। উদ্দীপকের দৃষ্টান্ত-১ এ প্রশিক্ষক পদের সংজ্ঞায় 'প্রশিক্ষক হচ্ছেন তিনি যিনি প্রশিক্ষণ দেন' বলে সংজ্ঞা প্রদান করা হয়েছে। এখানে যৌক্তিক সংজ্ঞার তৃতীয় নিয়ম লঙ্ঘন করে পদটিকে ভিন্নভাবে প্রকাশ করা হয়েছে। তাই দৃষ্টান্ত-১ এ চক্রক সংজ্ঞা অনুপপত্তি ঘটেছে।

উত্তর

উদ্দীপকের দৃষ্টান্ত-২-এ নঞর্থক সংজ্ঞা অনুপপত্তি ঘটেছে এবং দৃষ্টান্ত-৩ এ রূপক সংজ্ঞা অনুপপত্তি ঘটেছে। কেননা দৃষ্টান্ত-২ এ নঞর্থক ভাষা এবং দৃষ্টান্ত-৩ এ রূপক ভাষা ব্যবহার করা হয়েছে। দৃষ্টান্ত-২ এ 'সুখ' পদের সংজ্ঞায় 'সুখ হচ্ছে দুঃখের অভাব' বলে সংজ্ঞা প্রদান করা হয়েছে। এখানে সংজ্ঞায় নঞর্থক ভাষা ব্যবহার করা হয়েছে। অথচ যৌক্তিক সংজ্ঞার চতুর্থ নিয়ম অনুযায়ী সংজ্ঞায় নঞর্থক ভাষা ব্যবহার করা যায় না। যৌক্তিক সংজ্ঞার এই নিয়ম অমান্য করে কোনো পদের সংজ্ঞায় নঞর্থক ভাষা ব্যবহার করলে সংজ্ঞা ত্রুটিপূর্ণ হয়। যৌক্তিক সংজ্ঞার এই ত্রুটিকে নঞর্থক সংজ্ঞা অনুপপত্তি বলে। মেহেতু দৃষ্টান্ত-২ এ যৌক্তিক সংজ্ঞার নিয়ম লঙ্ঘন করে নঞর্থক ভাষা ব্যবহার করা হয়েছে, তাই এখানে নঞর্থক সংজ্ঞা অনুপপত্তি ঘটেছে। দৃষ্টান্ত-৩ এ 'উট' পদের সংজ্ঞায় 'উট' হয় মরুভূমির জাহাজ' বলে সংজ্ঞা প্রদান করা হয়েছে। এখানে সংজ্ঞায় রূপক ভাষা ব্যবহার করা হয়েছে। কেননা এখানে 'উট'কে রূপক অর্থে মরুভূমির জাহাজ হিসেবে অভিহিত করা হয়েছে। যৌক্তিক সংজ্ঞার দ্বিতীয় নিয়ম অনুযায়ী, কোনো পদের সংজ্ঞায় রূপক ভাষা ব্যবহার করা যায় না। এই নিয়ম লঙ্ঘন করে কোনো পদের সংজ্ঞায় রূপক ভাষা ব্যবহার করলে সংজ্ঞা ত্রুটিপূর্ণ হয়। যৌক্তিক সংজ্ঞার এই ত্রুটিকে রূপক সংজ্ঞা অনুপপত্তি বলে। যেহেতু দৃষ্টান্ত-৩ এ যৌক্তিক সংজ্ঞার নিয়ম লঙ্ঘন করে রূপক ভাষা ব্যবহার করা হয়েছে, তাই এখানে রূপক সংজ্ঞা অনুপপত্তি ঘটেছে।
HSCLogic 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.অন্বয়ী পদ্ধতি হলো-
i. পরীক্ষণের পদ্ধতি
ii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারের পদ্ধতিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • i ও ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q.কামাল কীসের ওপর ভিত্তি করে জামালের উক্তির ভিন্নতা পোষণ করল?

Dinajpur · 2017

  • অভিজ্ঞতা
  • পরীক্ষণ
  • প্রকল্প
  • কার্যকারণ নীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q. উদ্দীপকে জামাল কোন ধরনের আরোহের নির্দেশ করেছে?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • ঘটনা সংযোজন
  • পূর্ণাঙ্গ আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রকল্প হলো-
i.আনুমানিক ধারণা
ii. নিশ্চিত ধারণা
iii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?

Dinajpur · 2017

  • Project
  • Variable
  • Hypothesis
  • Case Study

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কোনটি আরোহের প্রাণ?

Dinajpur · 2017

  • পর্যবেক্ষণ
  • অভিজ্ঞতা
  • সার্বিক যুক্তিবাক্য
  • আরোহমূলক লম্ফ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?

Dinajpur · 2017

  • পূর্ণ গণনামূলক আরোহ
  • অপূর্ণ গণনামূলক আরোহ
  • ছোট থেকে বড় গণনা
  • বড় থেকে ছোট গণনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহের দৃষ্টান্ত?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • সাদৃশ্যানুমান
  • অপ্রকৃত আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
i. অবরোহমূলক অনুমান
ii. সাধু সাদৃশ্যমূলক অনুমান
iii. অসাধু সাদৃশ্যমূলক অনুমাননিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • iii
  • i ও iii
  • ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q.মলি ফলগুলোকে ভাগ করার কারণে যে অনুপপত্তি ঘটেছে তা হলো
i. অঙ্গগত বিভাগ অনুপপত্তি
ii. সংকর বিভাগ অনুপপত্তিiii গুণগত বিভাগ অনুপপত্তিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q. মলি যৌক্তিক বিভাগের ক্ষেত্রে একই সময় কয়টি মূলনীতির ভিত্তিতে ফলগুলোকে ভাগ করেছে?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.যৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

Dinajpur · 2017

  • একটি
  • দুইটি
  • তিনটি
  • চারটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

অন্বয়ী পদ্ধতি হলো-i. পরীক্ষণের পদ্ধতিii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালপ্রকল্প হলো-i.আনুমানিক ধারণাii. নিশ্চিত ধারণাiii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?কোনটি আরোহের প্রাণ?অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহেমানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এননিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনযৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।