দৃশ্যকল্প-২ ও দৃশ্যকল্প-৩ এ কোনটিতে 'চক্রক সংজ্ঞা' অনুপপত্তি ঘটেছে এবং কেন? বিশ্লেষণ কর।
উত্তর: দৃশ্যকল্প-২ এ 'টাকা' এর সংজ্ঞায় 'টাকা হয় অর্থ' এবং দৃশ্যকল্প-৩ এ 'বেদনা' এর সংজ্ঞায় 'বেদনা হয় আনন্দের অভাব' বলা হয়েছে। এ সংজ্ঞা দুটিই যৌক্তিক সংজ্ঞার নিয়ম লঙ্ঘন করেছে। তবে এর মধ্যে দৃশ্যকল্প-২ এর সংজ্ঞায় টাকার সমার্থক শব্দ ব্যবহার করায় 'চক্রক সংজ্ঞা অনুপপত্তি' ঘটেছে। এই সংজ্ঞাটি যৌক্তিক সংজ্ঞার তৃতীয় নিয়ম লঙ্ঘন করেছে। নিয়মটি হলো- যে পদের সংজ্ঞা দিতে হবে সেই পদ বা তার প্রতিশব্দ বা সমার্থক শব্দ সংজ্ঞায় ব্যবহার করা যাবে না। এই নিয়ম লঙ্ঘন করে কোনো পদের সংজ্ঞায় প্রতিশব্দ বা সমার্থক শব্দ ব্যবহার করলে চক্রক সংজ্ঞা অনুপপত্তি ঘটে। যৌক্তিক সংজ্ঞায় একই কথার পুনরুক্তি করা যাবে না। উদ্দেশ্য পদ সম্পর্কে নতুন তথ্য দিতে হবে। সংজ্ঞার উদ্দেশ্য হলো পদের অর্থকে সুস্পষ্ট করা। কিন্তু কোনো পদের সংজ্ঞায় প্রতিশব্দ বা সমার্থক শব্দ ব্যবহার করলে পদের অর্থ স্পষ্ট হয় না বরং একই অর্থে ঘুরপাক খায়। দৃশ্যকল্প-২ এ টাকার সংজ্ঞায় বলা হয়েছে, "টাকা হয় অর্থ।" এই সংজ্ঞায় যৌক্তিক সংজ্ঞার উক্ত নিয়ম লঙ্ঘন করে টাকার সমার্থক শব্দ 'অর্থ' ব্যবহার করা হয়েছে। ফলে সংজ্ঞা ভ্রান্ত হয়েছে এবং এরূপ সংজ্ঞার নাম চক্রক সংজ্ঞা অনুপপত্তি।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-২ ও দৃশ্যকল্প-৩ এ কোনটিতে 'চক্রক সংজ্ঞা' অনুপপত্তি ঘটেছে …
উদ্দীপক
Jessore · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর