উদ্দীপকে দৃষ্টান্ত-২ এ কোন ধরনের সংজ্ঞাকে উল্লেখ করেছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের দৃষ্টান্ত-২ এর মাধ্যমে অবান্তর সংজ্ঞাকে উল্লেখ করেছে। - একটি পদের অর্থকে সুস্পষ্ট ও সুনির্দিষ্টরূপে প্রকাশ করাই হচ্ছে যৌক্তিক সংজ্ঞার মূল উদ্দেশ্য। তাই যে পদের সংজ্ঞা প্রদান করতে হবে, সেই পদের পূর্ণ জাত্যর্থকে সুস্পষ্ট বা সুনির্দিষ্টভাবে প্রকাশ করতে হবে। কোনো পদের জাত্যর্থ গঠিত হয় আসন্নতম জাতি ও বিভেদক লক্ষণ নিয়ে। তাই সংজ্ঞায় সংজ্ঞেয় পদের আসন্নতম জাতি ও বিভেদক লক্ষণ অবশ্যই উল্লেখ করতে হবে। যৌক্তিক সংজ্ঞার প্রথম নিয়ম হলো- সংজ্ঞায় অবশ্যই একটি পদের সম্পূর্ণ জাত্যর্থকে উল্লেখ করতে হবে, এর অধিক হলে চলবে না। কিন্তু কোনো ক্ষেত্রে পদের জাত্যর্থ ছাড়া এর অতিরিক্ত বৈশিষ্ট্য হিসেবে কোনো অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ উল্লেখ করা হলে, তবে সংজ্ঞাটি অবান্তর সংজ্ঞা দোষে দুষ্ট হবে। উদ্দীপকের দৃশ্যকল্প-২ এর সংজ্ঞাটি হলো, মানুষ হয় বৃদ্ধিবৃত্তিসম্পন্ন দ্বিপদ জীব। এখানে 'দ্বিপদ' গুণটি মানুষের জার্তথ্যের বাইরের অতিরিক্ত গুণ। এ গুণটি মানুষ পদের একটি অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। তাই দৃশ্যকল্প-২ এর মাধ্যমে অবান্তর সংজ্ঞাকে উল্লেখ হয়েছে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে দৃষ্টান্ত-২ এ কোন ধরনের সংজ্ঞাকে উল্লেখ করেছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Comilla · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর