বিবৃতি-১ ও বিবৃতি-২ এ নির্দেশিত বিষয়গুলোর তুলনামূলক বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের বিবৃতি-১ এর মাধ্যমে যৌক্তিক সংজ্ঞা ও বিবৃতি-২ এ বর্ণনা নির্দেশিত হয়েছে। নিচে সংজ্ঞা ও বর্ণনার তুলনামূলক বিশ্লেষণ করা হলো- ১. কোনো একট পদের পূর্ণ জাত্যর্থ উল্লেখের মাধ্যমে পদটিকে সহজ, সরল ও স্পষ্টভাবে প্রকাশ করাকে যৌক্তিক সংজ্ঞা বলে। অন্যদিকে, কোনো একটি পদের জাত্যর্থের অংশবিশেষ উল্লেখের মাধ্যমে পদটি প্রকাশ করলে তা হয় বর্ণনা। ২. কোনো পদের যৌক্তিক সংজ্ঞা প্রদান করতে হলে আবশ্যিকভাবে কিছু নিয়ম অনুসরণ করতে হয়। অন্যথায় সংজ্ঞা ত্রুটিপূর্ণ হয়ে যায়। অপরদিকে কোনো পদের বর্ণনা প্রদান করতে আবশ্যিকভাবে কোনো নিয়ম অনুসরণ করতে হয় না। ৩. সকল পদের সংজ্ঞা দেওয়া যায় না। কেবল জাতি বা শ্রেণিবাচক পদের সংজ্ঞা দেওয়া যায়। কিন্তু সকল পদের বর্ণনা দেওয়া যায়। ৪. যৌক্তিক সংজ্ঞার ক্ষেত্রে পদের জাত্যর্থ থাকা আবশ্যিক। কিন্তু বর্ণনার ক্ষেত্রে পদের জাত্যর্থ থাকা আবশ্যকীয় নয়। ৫. একটি পদের কেবল একটি সংজ্ঞা দেওয়া যায়; কিন্তু একটি পদের একাধিক বর্ণনা দেওয়া যায়। ৬. 'সংজ্ঞা একটি বৈজ্ঞানিক প্রক্রিয়া। অন্যদিকে সর্ণনা একটি লৌকিক প্রক্রিয়া। ৭. সংজ্ঞায় আসন্নতম জাতি ও বিভেদক লক্ষণ উল্লেখ করতে হয়। কিন্তু বর্ণনায় উপলক্ষ বা অবান্তর লক্ষণ উল্লেখ করতে হয়। সুতরাং বিবৃতি-১ ও বিবৃতি-২ এ নির্দেশিত যথাক্রমে সংজ্ঞা ও বর্ণনার তুলনামূলক বিশ্লেষণে বর্ণনার চেয়ে সংজ্ঞার গুরুত্ব বেশি।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
বিবৃতি-১ ও বিবৃতি-২ এ নির্দেশিত বিষয়গুলোর তুলনামূলক বিশ্লেষণ কর।
উদ্দীপক
Dhaka · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর