দৃশ্যকল্প-১ এ প্রদত্ত সংজ্ঞায় কোন ধরনের অনুপপত্তি সংঘটিত হয়েছে? নিয়মসহ ব্যাখ্যা কর।
উত্তর: দৃশ্যকল্প-১ এ প্রদত্ত সংজ্ঞায় নঞর্থক সংজ্ঞা অনুপপত্তি ঘটেছে। । কেননা এখানে সংজ্ঞা প্রদানের ক্ষেত্রে নঞর্থক শব্দ ব্যবহার করা হয়েছে। • যখন কোনো একটি পদের পূর্ণ জাত্যর্থ উল্লেখের মাধ্যমে পদটিকে সহজ, সরল ও বোধগম্যভাবে প্রকাশ করা হয় তাকে যৌক্তিক সংজ্ঞা - বলে। এখানে কোনো একটি পদকে এমনভাবে প্রকাশ করা হয়, যাতে পদটির প্রকৃত অর্থ জানা যায়। সংজ্ঞা প্রদানের জন্য কতকগুলো নির্দিষ্ট নিয়ম রয়েছে। কোনো পদের সংজ্ঞা প্রদানের জন্য ওই নিয়মগুলো আবশ্যিকভাবে অনুসরণ করতে হয়। যৌক্তিক সংজ্ঞার । চতুর্থ নিয়ম অনুযায়ী, কোনো পদের সংজ্ঞায় সেই পদের নঞর্থক ব্যবহার করা যায় না। যৌক্তিক সংজ্ঞার এই নিয়ম লঙ্ঘন করলে অর্থাৎ কোনো পদের সংজ্ঞায় নঞর্থক শব্দ ব্যবহার করলে সংজ্ঞা ত্রুটিপূর্ণ হয়। যৌক্তিক সংজ্ঞার এই ত্রুটিকে নএর্থক সংজ্ঞা অনুপপত্তি বলে। উদ্দীপকের দৃশ্যকল্প-১ 'আম' পদের সংজ্ঞায় 'আম নয় জাম' বলে সংজ্ঞা প্রদান করা হয়েছে। এখানে 'আম' পদের সংজ্ঞা নেতিবাচকভাবে উপস্থাপন করা হয়েছে। অর্থাৎ এখানে সংজ্ঞা প্রদানের ক্ষেত্রে যৌক্তিক সংজ্ঞার চতুর্থ নিয়ম লঙ্ঘন করা হয়েছে। তাই দৃশ্যকল্প-১ এর সংজ্ঞায় নঞর্থক সংজ্ঞা অনুপপত্তি ঘটেছে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-১ এ প্রদত্ত সংজ্ঞায় কোন ধরনের অনুপপত্তি সংঘটিত হয়েছে? নিয়…
উদ্দীপক
Dhaka · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর