শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে সিরাজ সাহেবের বক্তব্য কোন ধরনের অনুপপত্তি দোষে দুষ্ট?

উত্তর: উদ্দীপকের সিরাজ সাহেবের বক্তব্যে রূপক সংজ্ঞা অনুপপত্তি দোষে দুষ্ট। কেননা এখানে সংজ্ঞায় সহজ-সরল ভাষার পরিবর্তে রূপক ভাষা ব্যবহার করা হয়েছে।। যৌক্তিক সংজ্ঞায় একটি পদের পূর্ণ জাত্যর্থ উল্লেখের মাধ্যমে পদটিকে স্পষ্টভাবে প্রকাশ করা হয়। পূর্ণ জাত্যর্থের ক্ষেত্রে একটি পদের আসন্নতম জাতি ও বিভেদক লক্ষণ আবশ্যিকভাবে উল্লেখ করতে হয়। সংজ্ঞা প্রদানের জন্য যৌক্তিক সংজ্ঞায় সুনির্দিষ্ট কতকগুলো নিয়ম রয়েছে। কোনো পদের সংজ্ঞা প্রদানের জন্য ঐ নিয়মগুলো আবশ্যিকভাবে অনুসরণ করতে হয়। যৌক্তিক সংজ্ঞার দ্বিতীয় নিয়ম অনুযায়ী কোনো পদের সংজ্ঞার রূপক, দ্ব্যর্থক বা দুর্বোধ্য ভাষা ব্যবহার করা যাবে না। সংজ্ঞাটি সহজ-সরল ও সকলের বোধগম্য ব্যক্ত করতে হয়, সে কারণে সংজ্ঞায় অপ্রাসঙ্গিক রূপক বা দুর্বোধ্য শব্দ ব্যবহার করা যাবে না। সংজ্ঞায় যদি কোনো রূপক শব্দ ব্যবহার করে তাহলে সংজ্ঞার রূপক সংজ্ঞা অনুপপত্তি ঘটে। উদ্দীপকে সিরাজ সাহেবের বক্তব্যে ঘোড়ার সংজ্ঞায় ঘোড়াকে সম্ভ্রান্ত প্রাণী হিসেবে উল্লেখ করেছেন। এখানে যৌক্তিক সংজ্ঞায় দ্বিতীয় নিয়ম অমান্য করে রূপক ভাষা ব্যবহার করা হয়েছে। তাই সিরাজ সাহেবের বক্তব্যে রূপক সংজ্ঞা • অনুপপত্তি ঘটেছে।

HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 2nd Paper · সৃজনশীল

উদ্দীপকে সিরাজ সাহেবের বক্তব্য কোন ধরনের অনুপপত্তি দোষে দুষ্ট?

উদ্দীপক

সিরাজ সাহেব ছুটির দিনে তার দুই পুত্রসন্তানকে নিয়ে ঘোড়া গাড়ি করে বেড়াতে বের হলেন। তার বড় ছেলে রাফি বলল, ঘোড়া হচ্ছে কেশরপুচ্ছবিশিষ্ট এক প্রচণ্ড বুদ্ধিমত্তাসম্পন্ন প্রাণী। একথা শুনে তার ছোট ভাই শাফি বলল, ঘোড়া হচ্ছে পালকবিহীন চতুষ্পদী গৃহপালিত 1 প্রাণী। এ ব্যাপারে সিরাজ সাহেব বললেন, ঘোড়া হচ্ছে সম্ভ্রান্ত প্রাণী।

Rajshahi · 2024

উত্তর

যখন কোনো পদের সংজ্ঞায় নেতিবাচক ভাষা ব্যবহার করা হয় তখন তাকে নেতিবাচক সংজ্ঞা বলে।

উত্তর

কোনো পদের সংজ্ঞায় অবশ্যই তার পূর্ণ জাতার্থের উল্লেখ করতে হয়। সংজ্ঞার মাধ্যমে একটি পদকে স্পষ্টভাবে প্রকাশ করা হয়। আর কোনো একটি পদের সংজ্ঞা প্রদানের জন্য কতকগুলো নিয়ম আবশ্যিকভাবে অনুসরণ করতে হয়। যদি কোনো কারণে 'যৌক্তিক সংজ্ঞার নিয়ম অমান্য করে সংজ্ঞা প্রদান করা হয় তখন সংজ্ঞায় অনুপপত্তি ঘটে।

উত্তর

উদ্দীপকের সিরাজ সাহেবের বক্তব্যে রূপক সংজ্ঞা অনুপপত্তি দোষে দুষ্ট। কেননা এখানে সংজ্ঞায় সহজ-সরল ভাষার পরিবর্তে রূপক ভাষা ব্যবহার করা হয়েছে।। যৌক্তিক সংজ্ঞায় একটি পদের পূর্ণ জাত্যর্থ উল্লেখের মাধ্যমে পদটিকে স্পষ্টভাবে প্রকাশ করা হয়। পূর্ণ জাত্যর্থের ক্ষেত্রে একটি পদের আসন্নতম জাতি ও বিভেদক লক্ষণ আবশ্যিকভাবে উল্লেখ করতে হয়। সংজ্ঞা প্রদানের জন্য যৌক্তিক সংজ্ঞায় সুনির্দিষ্ট কতকগুলো নিয়ম রয়েছে। কোনো পদের সংজ্ঞা প্রদানের জন্য ঐ নিয়মগুলো আবশ্যিকভাবে অনুসরণ করতে হয়। যৌক্তিক সংজ্ঞার দ্বিতীয় নিয়ম অনুযায়ী কোনো পদের সংজ্ঞার রূপক, দ্ব্যর্থক বা দুর্বোধ্য ভাষা ব্যবহার করা যাবে না। সংজ্ঞাটি সহজ-সরল ও সকলের বোধগম্য ব্যক্ত করতে হয়, সে কারণে সংজ্ঞায় অপ্রাসঙ্গিক রূপক বা দুর্বোধ্য শব্দ ব্যবহার করা যাবে না। সংজ্ঞায় যদি কোনো রূপক শব্দ ব্যবহার করে তাহলে সংজ্ঞার রূপক সংজ্ঞা অনুপপত্তি ঘটে। উদ্দীপকে সিরাজ সাহেবের বক্তব্যে ঘোড়ার সংজ্ঞায় ঘোড়াকে সম্ভ্রান্ত প্রাণী হিসেবে উল্লেখ করেছেন। এখানে যৌক্তিক সংজ্ঞায় দ্বিতীয় নিয়ম অমান্য করে রূপক ভাষা ব্যবহার করা হয়েছে। তাই সিরাজ সাহেবের বক্তব্যে রূপক সংজ্ঞা • অনুপপত্তি ঘটেছে।

উত্তর

উদ্দীপকে রাফির বক্তব্যে দুর্বোধ্য সংজ্ঞা আর শাফির বক্তব্যে অবান্তর সংজ্ঞা নির্দেশিত হয়।' পদের অপরিহার্য গুণাবলি যৌক্তিক সংজ্ঞার মাধ্যমে প্রকাশ করা হয়। পদের বৈজ্ঞানিক সংজ্ঞা প্রদানের ক্ষেত্রে কিছু নিয়ম অবশ্যই পালন করতে হয়। এর মধ্যে সংজ্ঞার দ্বিতীয় নিয়ম হলো সংজ্ঞায় দুর্বোধ্য, দ্ব্যর্থক বা আলঙ্করিক শব্দ বা ভাষা ব্যবহার করা যাবে না। সংজ্ঞায় যদি কোনো দুর্বোধ্য ভাষা ব্যবহার করা হয়, তাহলে সংজ্ঞায় মূল উদ্দেশ্য বিঘ্নিত হয়। এরূপ ক্ষেত্রে যথার্থ সংজ্ঞা না হয়ে দুর্বোধ্য সংজ্ঞার উৎপত্তি হয়। উদ্দীপকের রাফির বক্তব্য তাই যৌক্তিক সংজ্ঞার দ্বিতীয় নিয়ম লঙ্ঘন করে প্রদান করা হয়েছে। অন্যদিকে শাফি ঘোড়ার যে সংজ্ঞা প্রদান করেছে, তাতে যৌক্তিক সংজ্ঞার প্রথম নিয়ম লঙ্ঘন করা হয়েছে। যৌক্তিক সংজ্ঞার প্রথম নিয়ম অনুযায়ী সংজ্ঞায় অবশ্যই একটি পদের সম্পূর্ণ জাত্যর্থকে উল্লেখ করতে হবে এর বেশি বা কম হলে চলবে না। অর্থাৎ সংজ্ঞার যদি সংজ্ঞেয় পদের জাত্যর্থের অতিরিক্ত কিছু উল্লেখ করা হয় এবং সে অতিরিক্ত গুণটি যদি অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ হয়, তবে সংজ্ঞাটি অবান্তর সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটে। উদ্দীপকে শাফি তার বক্তব্যে যৌক্তিক সংজ্ঞার প্রথম নিয়ম লঙ্ঘন করে সংজ্ঞা প্রদান করেছে। তাই সংজ্ঞাটি যথার্থ হয়নি।
HSCLogic 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.অন্বয়ী পদ্ধতি হলো-
i. পরীক্ষণের পদ্ধতি
ii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারের পদ্ধতিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • i ও ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q.কামাল কীসের ওপর ভিত্তি করে জামালের উক্তির ভিন্নতা পোষণ করল?

Dinajpur · 2017

  • অভিজ্ঞতা
  • পরীক্ষণ
  • প্রকল্প
  • কার্যকারণ নীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q. উদ্দীপকে জামাল কোন ধরনের আরোহের নির্দেশ করেছে?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • ঘটনা সংযোজন
  • পূর্ণাঙ্গ আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রকল্প হলো-
i.আনুমানিক ধারণা
ii. নিশ্চিত ধারণা
iii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?

Dinajpur · 2017

  • Project
  • Variable
  • Hypothesis
  • Case Study

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কোনটি আরোহের প্রাণ?

Dinajpur · 2017

  • পর্যবেক্ষণ
  • অভিজ্ঞতা
  • সার্বিক যুক্তিবাক্য
  • আরোহমূলক লম্ফ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?

Dinajpur · 2017

  • পূর্ণ গণনামূলক আরোহ
  • অপূর্ণ গণনামূলক আরোহ
  • ছোট থেকে বড় গণনা
  • বড় থেকে ছোট গণনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহের দৃষ্টান্ত?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • সাদৃশ্যানুমান
  • অপ্রকৃত আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
i. অবরোহমূলক অনুমান
ii. সাধু সাদৃশ্যমূলক অনুমান
iii. অসাধু সাদৃশ্যমূলক অনুমাননিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • iii
  • i ও iii
  • ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q.মলি ফলগুলোকে ভাগ করার কারণে যে অনুপপত্তি ঘটেছে তা হলো
i. অঙ্গগত বিভাগ অনুপপত্তি
ii. সংকর বিভাগ অনুপপত্তিiii গুণগত বিভাগ অনুপপত্তিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q. মলি যৌক্তিক বিভাগের ক্ষেত্রে একই সময় কয়টি মূলনীতির ভিত্তিতে ফলগুলোকে ভাগ করেছে?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.যৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

Dinajpur · 2017

  • একটি
  • দুইটি
  • তিনটি
  • চারটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

অন্বয়ী পদ্ধতি হলো-i. পরীক্ষণের পদ্ধতিii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালপ্রকল্প হলো-i.আনুমানিক ধারণাii. নিশ্চিত ধারণাiii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?কোনটি আরোহের প্রাণ?অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহেমানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এননিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনযৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।

উদ্দীপকে সিরাজ সাহেবের বক্তব্য কোন ধরনের অনুপপত্তি দোষে দুষ্ট? | Prosthuti