দৃশ্যকল্প-২ ও দৃশ্যকল্প-৩ এর মধ্যে কোনটিতে রূপক সংজ্ঞাদোষ ঘটেছে? বিশ্লেষণ কর।
উত্তর: দৃশ্যকল্প-২ এবং দৃশ্যকল্প-৩ এর মধ্যে দৃশ্যকল্প-২ এ রূপক সংজ্ঞাদোষ ঘটেছে। দৃশ্যকল্প-২ এ 'চরিত্র' পদের সংজ্ঞায় চরিত্র হলো মানবতার মুকুট বলে সংজ্ঞা প্রদান করা হয়েছে। এখানে সংজ্ঞায় রূপক ভাষা ব্যবহার করা হয়েছে। কেননা এখানে চরিত্রকে রূপক অর্থে মানবতার মুকুট হিসেবে অভিহিত করা হয়েছে যৌক্তিক সংজ্ঞার দ্বিতীয় নিয়ম অনুযায়ী কোনো পদের সংজ্ঞায় রূপক ভাষা ব্যবহার করা যায় না। এই নিয়ম লঙ্ঘন করে কোনো পদের সংজ্ঞায় রূপক ভাষা ব্যবহার করলে সংজ্ঞা ত্রুটিপূর্ণ হয়। যৌক্তিক সংজ্ঞার এই ত্রুটিকে রূপক সংজ্ঞা অনুপপত্তি বলে। যেহেতু দৃশ্যকল্প-২ এ যৌক্তিক সংজ্ঞার নিয়ম লঙ্ঘন করে রূপক ভাষা ব্যবহার করা হয়েছে, তাই এখানে রূপক সংজ্ঞা অনুপপত্তি ঘটেছে। দৃশ্যকল্প-৩ এ চক্রক সংজ্ঞা অনুপপত্তি ঘটেছে। কেননা এখানে সংজ্ঞার সমার্থক শব্দ ব্যবহার করা হয়েছে। অর্থাৎ, দৃশ্যকল্প-৩ এ যৌক্তিক সংজ্ঞার নিয়ম লঙ্ঘন করে সমর্থক শব্দ ব্যবহার করা হয়েছে। যৌক্তিক সংজ্ঞার তৃতীয় নিয়ম অনুযায়ী কোনো পদের সংজ্ঞায় সমর্থক বা প্রতিশব্দ ব্যবহার করা যায় না। দৃশ্যকল্প-৩ এ 'কাল' পদের সংজ্ঞায় 'কাল হলো অনন্তকাল ধরে চলমান প্রতিমূর্তি' বলে সংজ্ঞা প্রদান করা হয়েছে। এখানে যৌক্তিক সংজ্ঞার তৃতীয় নিয়ম লঙ্ঘন করে পদটিকে ভিন্নভাবে প্রকাশ করা হয়েছে। তাই দৃশ্যকল্প-৩ এ চক্রক সংজ্ঞা অনুপপত্তি ঘটেছে। পরিশেষে বলা যায়, দৃশ্যকল্প-৩ এ চক্রক সংজ্ঞার অনুপপত্তি ঘটেছে এবং দৃশ্যকল্প-২ এ রূপক সংজ্ঞার অনুপপত্তি ঘটেছে। অতএব, দৃশ্যকল্প-২ এবং দৃশ্যকল্প-৩ এর মধ্যে দৃশ্যকল্প-২ এ রূপক সংজ্ঞাদোষ ঘটেছে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-২ ও দৃশ্যকল্প-৩ এর মধ্যে কোনটিতে রূপক সংজ্ঞাদোষ ঘটেছে? বি…
উদ্দীপক
Dhaka · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর