দৃশ্যকল্প-১ এ যৌক্তিক সংজ্ঞার কোন নিয়মটি লঙ্ঘিত হয়েছে? ৩ ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের দৃশ্যকল্প-১ রূপক সংজ্ঞা অনুপপত্তি ঘটেছে। কেননা এখানে যৌক্তিক সংজ্ঞার নিয়ম লঙ্ঘন করে রূপক ভাষা ব্যবহার করা হয়েছে। একটি পদের পূর্ণ জাত্যর্থের সুস্পষ্ট বিবৃতিকে বলা হয় যৌক্তিক সংজ্ঞা। অর্থাৎ সংজ্ঞার মাধ্যমে একটি পদের পূর্ণ জাত্যর্থকে প্রকাশ করা হয়। এজন্য কোনো পদের সংজ্ঞা প্রদানের ক্ষেত্রে পদটির পূর্ণ জাত্যর্থ উল্লেখের মাধ্যমে পদটিকে স্পষ্টভাবে প্রকাশ করা হয়। পদের সংজ্ঞা প্রদানের ক্ষেত্রে কতকগুলো নিয়ম রয়েছে, যা আবশ্যিকভাবে অনুসরণ করতে হয়। যৌক্তিক সংজ্ঞায় দ্বিতীয় নিয়ম অনুযায়ী কোনো পদের সংজ্ঞায় রূপক বা দুর্বোধ্য ভাষা ব্যবহার করা যাবে না। অর্থাৎ যে পদের সংজ্ঞা দেওয়া হয়। সে পদের চেয়ে সংজ্ঞাটি সহজ, সরল ও সকলের বোধগম্য ভাষায় ব্যক্ত করতে হবে। সংজ্ঞার এ নিয়ম লঙ্ঘন করে সংজ্ঞাটিতে যদি কোনো রূপক ভাষা ব্যবহার করা হয়, তাহলে পদের অর্থ স্পষ্টভাবে প্রকাশিত হয় না। ফলে সংজ্ঞার নিয়ম লংঘনজনিত অনুপপত্তি ঘটে। উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ টেলিভিশন পদের সংজ্ঞায় বলা হয়েছে, "টেলিভিশন হয় দূরদর্শন যন্ত্র।" এখানে টেলিভিশনকে রূপক অর্থে দূরদর্শন যন্ত্র হিসেবে অভিহিত করার কারণে যৌক্তিক সংজ্ঞার দ্বিতীয় নিয়ম লঙ্ঘন করা হয়েছে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-১ এ যৌক্তিক সংজ্ঞার কোন নিয়মটি লঙ্ঘিত হয়েছে? ৩ ব্যাখ্যা কর।
উদ্দীপক
Rajshahi · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর