দৃশ্যকল্প-১ ও দৃশ্যকল্প-২ এর পার্থক্য পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: দৃশ্যকল্প-১ এ মানুষের সংজ্ঞায় মানুষ হয় জীব বলায় অতিব্যাপক সংজ্ঞা অনুপপত্তি ঘটেছে এবং দৃশ্যকল্প-২ এ মানুষের সংজ্ঞায় মানুষ হয় শিক্ষিত জীব বলায় অব্যাপক সংজ্ঞা অনুপপত্তি ঘটেছে। দৃশ্যকল্প-১ ও দৃশ্যকল্প-২ উভয়ই যৌক্তিক সংজ্ঞার প্রথম নিয়ম লঙ্ঘন করেছে। যৌক্তিক সংজ্ঞার প্রথম নিয়মটি হলো 'যে পদের সংজ্ঞা দিতে হবে সে পদের সম্পূর্ণ জাত্যর্থ উল্লেখ করতে হবে, তার থেকে বেশিও নয় কমও নয়। এই নিয়মটি লঙ্ঘন করে কোনো পদের জাত্যর্থ থেকে কম গুণের উল্লেখ করলে সংজ্ঞেয় পদের ব্যক্ত্যর্থ বেড়ে যায় ফলে সংজ্ঞা ভ্রান্ত হয় এবং এরূপ সংজ্ঞার নাম অতিব্যাপক সংজ্ঞা অনুপপত্তি। দৃশ্যকল্প-১ এ মানুষ পদের শুধু জীববৃত্তি গুণটি উল্লেখ করায় সম্পূর্ণ জাত্যর্থ প্রকাশিত হয়নি। ফলে মানুষের ব্যক্তার্থ বেড়ে গেছে। অর্থাৎ অন্যান্য জীবও মানুষ শ্রেণির অন্তর্ভুক্ত হয়েছে। ফলে সংজ্ঞা ভ্রান্ত হয়েছে এবং এরূপ সংজ্ঞার নাম অতিব্যাপক সংজ্ঞা অনুপপত্তি। আবার কোনো পদের সংজ্ঞায় উপরিউক্ত নিয়মটি লঙ্ঘন করে অতিরিক্ত গুণ বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ উল্লেখ করলে পদের ব্যক্ত্যর্থ কমে যায় ফলে সংজ্ঞা ভ্রান্ত হয়। এবং এরূপ সংজ্ঞার নাম অব্যাপক সংজ্ঞা অনুপপত্তি। দৃশ্যকল্প-২ এ মানুষ পদের জাত্যর্থ থেকে অতিরিক্ত গুণ শিক্ষিত উল্লেখ করা হয়েছে। যে গুণটি মানুষের বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। এই গুণের কারণে মানুষের ব্যক্ত্যর্থ বা সংখ্যা কমে গেছে। ফলে সংজ্ঞা ভ্রান্ত হয়েছে এবং এরূপ সংজ্ঞার নাম অব্যাপক সংজ্ঞা অনুপপত্তি।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-১ ও দৃশ্যকল্প-২ এর পার্থক্য পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ কর।
উদ্দীপক
Barisal · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর