দৃশ্যকল্প-২ ও দৃশ্যকল্প-৩ এ যে সংজ্ঞাদোষ ঘটেছে তা বিশ্লেষণ কর।
উত্তর: দৃশ্যকল্প-২ ও দৃশ্যকল্প-৩ উভয়ই যৌক্তিক সংজ্ঞার দ্বিতীয় নিয়ম লঙ্ঘন করেছে। দ্বিতীয় নিয়মটি হলো যে পদের সংজ্ঞা দিতে হবে সেই পদটি থেকে সংজ্ঞাটি স্পষ্টতর হতে হবে, সংজ্ঞায় কোনো রূপক বা দুর্বোধ্য ভাষা ব্যবহার করা যাবে না। এই নিয়মটি লঙ্ঘন করে কোনো পদের সংজ্ঞায় রূপক বা দুর্বোধ্য ভাষা ব্যবহার করলে দুটি ভ্রান্ত সংজ্ঞার সৃষ্টি হয়। যথা- রূপক সংজ্ঞা অনুপপত্তি ও দুর্বোধ্য সংজ্ঞা অনুপপত্তি। দৃশ্যকল্প-২ এ 'সাহিত্যিক' এর সংজ্ঞায় 'সাহিত্যিক' এর রূপক ভাষা 'সমাজের চিত্রকর' ব্যবহার করা হয়েছে। ফলে সমাজের চিত্রকর রূপক শব্দ দ্বারা 'সাহিত্যিক' এর অর্থ স্পষ্টতর ও বোধগম্য হয় না। এই সংজ্ঞাটি উল্লিখিত যৌক্তিক সংজ্ঞার দ্বিতীয় নিয়মটি লঙ্ঘন করেছে বিধায় সংজ্ঞাটি ভ্রান্ত হয়েছে এবং এরূপ সংজ্ঞার নাম রূপক সংজ্ঞা অনুপপত্তি। দৃশ্যকল্প-৩ এ 'বটবৃক্ষ' এর সংজ্ঞায় 'সবিতাতপ নিরোধক পাদপ' শব্দগুলো ব্যবহার করা হয়েছে। এই শব্দগুলো অস্পষ্ট ও দুর্বোধ্য। এই শব্দগুলোর মাধ্যমে পদের অর্থ স্পষ্ট ও বোধগম্য হয় না। কিন্তু সংজ্ঞার উদ্দেশ্য পদের অর্থকে সুস্পষ্ট ও বোধগম্য করা। ফলে এই সংজ্ঞাটিও উল্লিখিত যৌক্তিক সংজ্ঞার দ্বিতীয় নিয়মটি লঙ্ঘন করেছে। যার কারণে সংজ্ঞা ভ্রান্ত হয়েছে এবং এরূপ সংজ্ঞার নাম দুর্বোধ্য সংজ্ঞা অনুপপত্তি।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-২ ও দৃশ্যকল্প-৩ এ যে সংজ্ঞাদোষ ঘটেছে তা বিশ্লেষণ কর।
উদ্দীপক
Sylhet · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর