দৃশ্যকল্প-৩ এ যৌক্তিক সংজ্ঞার কোন নিয়মের লঙ্ঘন ঘটেছে? ব্যাখ্যা কর।
উত্তর: দৃশ্যকল্প-৩ এ গাছ এর সংজ্ঞায় সমার্থক শব্দ বৃক্ষ ব্যবহার করায় যৌক্তিক সংজ্ঞার তৃতীয় নিয়ম লঙ্ঘন করা হয়েছে। তৃতীয় নিয়মটি হলো, যে পদের সংজ্ঞা দিতে হবে সেই পদ বা তার প্রতিশব্দ বা সমার্থক শব্দ সংজ্ঞায় ব্যবহার করা যাবে না। কোনো পদের সংজ্ঞায় এই নিয়মটি লঙ্ঘন করে প্রতিশব্দ বা সমার্থক শব্দ ব্যবহার করলে সংজ্ঞা ভ্রান্ত হয়। এবং এরূপ সংজ্ঞার নাম চক্রক সংজ্ঞা অনুপপত্তি। যৌক্তিক সংজ্ঞায় একই কথার পুনরুক্তি করা যাবে না। উদ্দেশ্য পদ সম্পর্কে নতুন তথ্য দিতে হবে। সংজ্ঞার উদ্দেশ্য হলো পদের অর্থকে সুস্পষ্ট করা। কিন্তু কোনো পদের সংজ্ঞায় প্রতিশব্দ বা সমার্থক শব্দ বাবহার করলে পদের অর্থ স্পষ্ট হয় না বরং একই অর্থে ঘুরপাক খায়। দৃশ্যকল্প-৩ এ গাছ এর সংজ্ঞায় বলা হয়েছে, "গাছ হয় বৃক্ষ।" এই সংজ্ঞায় গাছ ও বৃক্ষ শব্দ দুটি সমার্থক। সুতরাং দৃশ্যকল্প-৩ এর সংজ্ঞা যৌক্তিক সংজ্ঞার উক্ত তৃতীয় নিয়মটি লঙ্ঘন করেছে। ফলে ভ্রান্ত সংজ্ঞার সৃষ্টি হয়েছে। এবং এরূপ সংজ্ঞার নাম 'চক্রক সংজ্ঞা অনুপপত্তি।'
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-৩ এ যৌক্তিক সংজ্ঞার কোন নিয়মের লঙ্ঘন ঘটেছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Barisal · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর