তথ্য-২ এ পাঠ্যবইয়ের কোন বিষয়টি প্রকাশিত হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের তথ্য-২ এ পাঠ্যবইয়ের বর্ণনা প্রকাশিত হয়েছে। - কেননা এখানে মানুষ পদের বর্ণনা দেওয়া হয়েছে। • যুক্তিবিদ্যায় সংজ্ঞা প্রদান করা হয় কোনো পদের অর্থকে সুস্পষ্ট ও সুনির্দিষ্ট রূপে প্রকাশ করার প্রয়োজনে। তাই যৌক্তিক সংজ্ঞার ভাষা সবসময় সদর্থক হয়। সংজ্ঞাকে যথাযথভাবে তুলে ধরার জন্য সংজ্ঞার্থ পদের মাঝে সংজ্ঞেয় পদের আসন্নতম জাতি ও বিভেদক লক্ষণ উল্লেখ করা হয়। যেসব ক্ষেত্রে আসন্নতম জাতি ও বিভেদক লক্ষণ উল্লেখপূর্বক পদের সংজ্ঞা প্রদান করা সম্ভব হয় না সেসব ক্ষেত্রে যে প্রক্রিয়ার মাধ্যমে একটি পদকে সহজ ও বোধগম্য করে প্রকাশ করা হয় তাই হচ্ছে বর্ণনা। অর্থাৎ যখন কোনো পদের জাত্যর্থ উল্লেখ না করে ওই পদের উপলক্ষণ বা অবান্তর লক্ষণ কিংবা উক্ত দুটিই উল্লেখ করা হয় তখন তাকে বর্ণনা বলা হয়। উদ্দীপকের তথ্য-২ এর মানুষ পদকে মানুষ সামাজিক জীব, যার মধ্যে রয়েছে আনন্দ-বেদনা, প্রেম- ভালোবাসা, আন্তরিকতা ইত্যাদি গুণসমূহে বিশ্লেষণ করায় এখানে মানুষ পদের বর্ণনা প্রকাশিত হয়েছে। কেননা বর্ণনা বিভিন্নভাবে প্রদান করা যায়। বর্ণনার কোনো সুনির্দিষ্ট নিয়ম নেই তাই বর্ণনায় কোনো প্রকার অনুপপত্তি ঘটারও সম্ভাবনা নেই। তাই যুক্তিবিদ্যায় সংজ্ঞার পাশাপাশি বর্ণনারও গুরুত্ব রয়েছে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
তথ্য-২ এ পাঠ্যবইয়ের কোন বিষয়টি প্রকাশিত হয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dinajpur · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর