উদাহরণ-৩ এ সংঘটিত অনুপপত্তি নির্ণয় কর।
উত্তর: উদাহরণ-৩ এ জ্ঞানপিপাসু এর সংজ্ঞায় বলা হয়েছে, জ্ঞান লাভে ইচ্ছুক ব্যক্তিকেই জ্ঞানপিপাসু বলে। এখানে জ্ঞান লাভে ইচ্ছুক ব্যক্তির প্রতিশব্দ বা সমার্থক শব্দ ব্যবহার করায় চক্রক সংজ্ঞা অনুপপত্তি সংঘটিত হয়েছে। যৌক্তিক সংজ্ঞার তৃতীয় নিয়মে উল্লেখ আছে, যে পদের সংজ্ঞা দিতে হবে সেই পদ বা তার প্রতিশব্দ বা সমার্থক শব্দ সংজ্ঞায় ব্যবহার করা যাবে না সংজ্ঞার এই নিয়মটি লঙ্ঘন করে কোনো পদের সংজ্ঞা দিলে সংজ্ঞা ভ্রান্ত হয় এবং এরূপ সংজ্ঞার নাম চক্রক সংজ্ঞা অনুপপত্তি। অর্থাৎ একই কথার পুনরুক্তি করা যাবে না সংজ্ঞেয় পদ সম্পর্কে নতুন তথ্য দিতে হবে। সংজ্ঞার উদ্দেশ্য হলো পদের অর্থকে সুস্পষ্ট করা। কিন্তু কোনো পদের সংজ্ঞায় প্রতিশব্দ বা সমার্থক শব্দ ব্যবহার করলে অর্থ স্পষ্ট হয় না বরং একই অর্থে ঘুরপাক খায়। উদাহরণ-৩ এ জ্ঞান লাভে ইচ্ছুক ব্যক্তির সংজ্ঞায় জ্ঞানপিপাসু শব্দ ব্যবহার করা হয়েছে। মূলত জ্ঞান লাভে ইচ্ছুক ব্যক্তি ও জ্ঞানপিপাসু হলো সমার্থক শব্দ। সুতরাং উদাহরণ-৩ এর সংজ্ঞায় যৌক্তিক সংজ্ঞার উক্ত নিয়ম লঙ্ঘন হয়েছে। ফলে ভ্রান্ত সংজ্ঞার সৃষ্টি হয়েছে এবং এরূপ সংজ্ঞার নাম চক্রক সংজ্ঞা অনুপপত্তি।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
উদাহরণ-৩ এ সংঘটিত অনুপপত্তি নির্ণয় কর।
উদ্দীপক
Chittagong · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর