দৃষ্টান্ত-২ এবং দৃষ্টান্ত-৩ এ যৌক্তিক সংজ্ঞার যে অনুপপত্তি ঘটেছে তা নিয়মসহ তুলনামূলক আলোচনা কর।
উত্তর: উদ্দীপকের দৃষ্টান্ত-২-এ নঞর্থক সংজ্ঞা অনুপপত্তি ঘটেছে এবং দৃষ্টান্ত-৩ এ রূপক সংজ্ঞা অনুপপত্তি ঘটেছে। কেননা দৃষ্টান্ত-২ এ নঞর্থক ভাষা এবং দৃষ্টান্ত-৩ এ রূপক ভাষা ব্যবহার করা হয়েছে। দৃষ্টান্ত-২ এ 'সুখ' পদের সংজ্ঞায় 'সুখ হচ্ছে দুঃখের অভাব' বলে সংজ্ঞা প্রদান করা হয়েছে। এখানে সংজ্ঞায় নঞর্থক ভাষা ব্যবহার করা হয়েছে। অথচ যৌক্তিক সংজ্ঞার চতুর্থ নিয়ম অনুযায়ী সংজ্ঞায় নঞর্থক ভাষা ব্যবহার করা যায় না। যৌক্তিক সংজ্ঞার এই নিয়ম অমান্য করে কোনো পদের সংজ্ঞায় নঞর্থক ভাষা ব্যবহার করলে সংজ্ঞা ত্রুটিপূর্ণ হয়। যৌক্তিক সংজ্ঞার এই ত্রুটিকে নঞর্থক সংজ্ঞা অনুপপত্তি বলে। মেহেতু দৃষ্টান্ত-২ এ যৌক্তিক সংজ্ঞার নিয়ম লঙ্ঘন করে নঞর্থক ভাষা ব্যবহার করা হয়েছে, তাই এখানে নঞর্থক সংজ্ঞা অনুপপত্তি ঘটেছে। দৃষ্টান্ত-৩ এ 'উট' পদের সংজ্ঞায় 'উট' হয় মরুভূমির জাহাজ' বলে সংজ্ঞা প্রদান করা হয়েছে। এখানে সংজ্ঞায় রূপক ভাষা ব্যবহার করা হয়েছে। কেননা এখানে 'উট'কে রূপক অর্থে মরুভূমির জাহাজ হিসেবে অভিহিত করা হয়েছে। যৌক্তিক সংজ্ঞার দ্বিতীয় নিয়ম অনুযায়ী, কোনো পদের সংজ্ঞায় রূপক ভাষা ব্যবহার করা যায় না। এই নিয়ম লঙ্ঘন করে কোনো পদের সংজ্ঞায় রূপক ভাষা ব্যবহার করলে সংজ্ঞা ত্রুটিপূর্ণ হয়। যৌক্তিক সংজ্ঞার এই ত্রুটিকে রূপক সংজ্ঞা অনুপপত্তি বলে। যেহেতু দৃষ্টান্ত-৩ এ যৌক্তিক সংজ্ঞার নিয়ম লঙ্ঘন করে রূপক ভাষা ব্যবহার করা হয়েছে, তাই এখানে রূপক সংজ্ঞা অনুপপত্তি ঘটেছে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
দৃষ্টান্ত-২ এবং দৃষ্টান্ত-৩ এ যৌক্তিক সংজ্ঞার যে অনুপপত্তি ঘটেছে তা…
উদ্দীপক
Comilla · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর