দৃশ্যকল্প-২ এ কোন ধরনের অনুপপত্তি ঘটেছে? ব্যাখ্যা কর।
উত্তর: দৃশ্যকল্প-২ এ নঞর্থক সংজ্ঞা অনুপপত্তি ঘটেছে। যৌক্তিক সংজ্ঞার চতুর্থ নিয়ম অনুসারে সংজ্ঞায় সবসময় সদর্থক ভাষা ব্যবহার করতে হবে, সম্ভব হলে কখনোই নঞর্থক ভাষা ব্যবহার করা উচিত নয়। এ নিয়মটি লঙ্ঘন করে কোনো পদের সংজ্ঞায় নঞর্থক ভাষা ব্যবহার করলে নঞর্থক সংজ্ঞা অনুপপত্তি ঘটে। সংজ্ঞার উদ্দেশ্য হলো পদের - সাধারণ ও আবশ্যকীয় গুণ বা গুণসমূহ উল্লেখ করে পদের অর্থকে স্পষ্ট ও সুনির্দিষ্ট করা। কিন্তু কোনো পদের সংজ্ঞায় নঞর্থক ভাষা ব্যবহার করলে পদের গুণ প্রকাশিত হয় না বরং পদটি কি নয় সেটা - প্রকাশিত হয়। দৃশ্যকল্প-২ হলো অপসংস্কৃতি হচ্ছে সংস্কৃতির অভাব। এই সংজ্ঞায় 'সংস্কৃতির অভাব' শব্দ একটি নঞর্থক ভাষা। ফলে - সংজ্ঞাটি যৌক্তিক সংজ্ঞার উক্ত নিয়ম লঙ্ঘন করেছে এবং ত্রুটিপূর্ণ - হয়েছে এবং এরূপ সংজ্ঞার নাম হলো নঞর্থক সংজ্ঞা অনুপপত্তি।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-২ এ কোন ধরনের অনুপপত্তি ঘটেছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Chittagong · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর