দৃশ্যকল্প-১ যৌক্তিক সংজ্ঞা কোন নিয়মের পরিপন্থি? ব্যাখ্যা কর।
উত্তর: দৃশ্যকল্প-১ এ 'শিক্ষার্থী' এর সংজ্ঞায় 'যিনি শিক্ষা অর্জন করেন' ও 'শিক্ষার্থী' এ দুটি সমার্থক শব্দ ব্যবহার করা হয়েছে। যা যৌক্তিক সংজ্ঞার তৃতীয় নিয়মের পরিপন্থি। যৌক্তিক সংজ্ঞার তৃতীয় নিয়মটি হলো যে পদের সংজ্ঞা দিতে হবে, সেই পদ বা তার প্রতিশব্দ বা সমার্থক শব্দ সংজ্ঞায় ব্যবহার করা যাবে না। সংজ্ঞার এই নিয়মটি লঙ্ঘন করে কোনো পদের সংজ্ঞা দিলে সংজ্ঞা ভ্রান্ত হয় এবং এরপ ভ্রান্ত সংজ্ঞার নাম চক্রক সংজ্ঞা অনুপপত্তি। যৌক্তিক সংজ্ঞায় একই কথার পুনরুক্তি করা যাবে না। উদ্দেশ্য পদ সম্পর্কে নতুন তথ্য দিতে হবে। সংজ্ঞার উদ্দেশ্য হলো পদের অর্থকে সুস্পষ্ট করা। কিন্তু কোনো পদের সংজ্ঞায় প্রতিশব্দ বা সমার্থক শব্দ ব্যবহার করলে পদের অর্থ স্পষ্ট হয় না বরং একই বৃত্তে ঘুরপাক খায়। দৃশ্যকল্প-১ এ 'শিক্ষার্থী এব সংজ্ঞায় 'যিনি শিক্ষা অর্জন করেন' শব্দ ব্যবহার করা হয়েছে। মূলত যিনি শিক্ষা অর্জন করেন ও শিক্ষার্থী হলো সমার্থক শব্দ। সুতরাং দৃশ্যকল্প-১ এর সংজ্ঞায় যৌক্তিক সংজ্ঞার উক্ত তৃতীয় নিয়মটি লঙ্ঘন হয়েছে। ফলে ভ্রান্ত সংজ্ঞার সৃষ্টি হয়েছে এবং এরূপ সংজ্ঞার নাম চক্রক সংজ্ঞা অনুপপত্তি। তাহলে বলা যায়, দৃশ্যকল্প-১ এর সংজ্ঞাটি যৌক্তিক সংজ্ঞার তৃতীয় নিয়মের পরিপন্থি।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-১ যৌক্তিক সংজ্ঞা কোন নিয়মের পরিপন্থি? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Sylhet · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর