দৃশ্যকল্প-১ এ কোন ধরনের অনুপপত্তি ঘটেছে? ব্যাখ্যা কর।
উত্তর: দৃশ্যকল্প-১ এ নঞর্থক সংজ্ঞা অনুপপত্তি ঘটেছে। আমরা জানি, যৌক্তিক সংজ্ঞার নিয়ম অনুসারে, পদের সংজ্ঞায় সদর্থক বা ইতিবাচক - ভাষা ব্যবহার করতে হবে, কোনো নঞর্থক, বা নেতিবাচক ভাষা - ব্যবহার করা যাবে না। এ নিয়মটি লঙ্ঘন করে কোনো পদের সংজ্ঞায় নঞর্থক ভাষা ব্যবহার করলে নঞর্থক সংজ্ঞা অনুপপত্তি ঘটে। সংজ্ঞার উদ্দেশ্য হলো পদের সাধারণ ও আবশ্যকীয় গুণ বা গুণসমূহ উল্লেখ করে পদের অর্থকে স্পষ্ট ও সুনির্দিষ্ট করা; কিন্তু কোনো পদের সংজ্ঞায় নঞর্থক ভাষা ব্যবহার করলে পদের গুণ প্রকাশিত হয় না বরং পদটি কী নয় সেটা প্রকাশিত হয়। যেমন- "অমঙ্গল হচ্ছে যা মঙ্গল নয়।" এ বাক্যে অমঙ্গল যে মঙ্গল নয়, তা প্রকাশ করা সম্ভব হলেও অমঙ্গলের কোনো বৈশিষ্ট্যে প্রকাশ করা সম্ভব হয়নি। যার কারণে অমঙ্গল পদের অর্থকে সুস্পষ্ট ও সুনির্দিষ্টভাবে প্রকাশ করা সম্ভব হয়নি। তাই পদটিতে নঞর্থক বা নেতিবাচক সংজ্ঞা নামক অনুপপত্তি ঘটেছে। দৃশ্যকল্প-১ হলো "শীতকাল নয় গ্রীষ্মকাল।" এই সংজ্ঞায় 'নয়' শব্দটি একটি নঞর্থক ভাষা। ফলে সংজ্ঞাটি যৌক্তিক সংজ্ঞার উত্ত নিয়ম লঙ্ঘন করেছে এবং ত্রুটিপূর্ণ হয়েছে। এরূপ ত্রুটিপূর্ণ সংজ্ঞার নাম হলো নঞর্থক সংজ্ঞা অনুপপত্তি।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-১ এ কোন ধরনের অনুপপত্তি ঘটেছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Sylhet · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর