দৃশ্যকল্প-১-এ ইঙ্গিতকৃত সংজ্ঞাটি কোন প্রকৃতির? ব্যাখ্যা কর।
উত্তর: দৃশ্যকল্প-১ ইঙ্গিতকৃত সংজ্ঞাটি 'পাখি নয় পশু' একটি নঞর্থক বা নেতিবাচক সংজ্ঞা। নিচে তা ব্যাখ্যা করা হলো-উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ নঞর্থক ভাষা ব্যবহার করা হয়েছে। সংজ্ঞার একটি নিয়মে উল্লেখ আছে- সদর্থক সম্ভব হলে সংজ্ঞায় কখনই নঞর্থক ভাষা ব্যবহার করা উচিত নয়। এ নিয়ম লঙ্ঘন করে কোনো পদের সংজ্ঞায় নঞর্থক ভাষা ব্যবহার করলে সংজ্ঞা ভ্রান্ত হবে। এরুপ সংজ্ঞার নাম নঞর্থক বা নেতিবাচক সংজ্ঞা। সংজ্ঞার উদ্দেশ্য হলো পদের মধ্যে থাকা সাধারণ ও আবশ্যকীয় গুণ, প্রকাশ করা। সেটি শুধুমাত্র সদর্থক ভাষা ব্যবহারের মাধ্যমেই সম্ভব। কিন্তু নঞর্থক ভাষার উক্ত গুণগুলো প্রকাশিত হয় না বরং সংজ্ঞায়িত পদটি কী নয় সেটি প্রকাশিত হয়।তেমনি উদ্দীপকে দৃশ্যকল্প-১ এ পাখি পদের সংজ্ঞা 'পাখি নয় পশু' নঞর্থক। ভাষা ব্যবহার করা হয়েছে। ফলে পাখির মধ্যে কী কী সাধারণ ও আবশ্যকীয় গুণ আছে সেটি প্রকাশিত হয়নি, পাখি কী নয় সেটি প্রকাশিত হয়েছে। ফলে সংজ্ঞা ভ্রান্ত হয়েছে এবং 'নঞর্থক সংজ্ঞাজনিত অনুপপত্তি' ঘটেছে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-১-এ ইঙ্গিতকৃত সংজ্ঞাটি কোন প্রকৃতির? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর