তথ্য-২ ও তথ্য-৩ এর মধ্যে কোনটি 'যথার্থ বলে মনে হয়? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের তথ্য-২ এর মাধ্যমে রূপক সংজ্ঞা অনুপপত্তি এবং তথ্য-৩ এর মাধ্যমে যৌক্তিক সংজ্ঞা নির্দেশিত হয়েছে। এদের মধ্যে তথ্য-৩ এর মাধ্যমে নির্দেশিত যৌক্তিক সংজ্ঞাটি যথার্থ। সংজ্ঞার মাধ্যমে একটি পদের জাত্যর্থ উল্লেখ করে পদটিকে স্পষ্টভাবে প্রকাশ করা হয়। ফলে সংজ্ঞার মাধ্যমে আমরা একটি পদ সম্পর্কে স্পষ্ট ধারণা লাভ করতে পারি। কোনো পদের সংজ্ঞা প্রদানের জন্য কতকগুলো নিয়ম আবশ্যিকভাবে অনুসরণ করতে হয়। উদ্দীপকের তথ্য-২ এর মাধ্যমে যে সংজ্ঞা প্রদান করা হয়েছে, তাতে যৌক্তিক সংজ্ঞার দ্বিতীয় নিয়ম লঙ্ঘন করা হয়েছে। কেননা এখানে কাব্য পদের রূপক শব্দ মধুর সান্ত্বনা বচন ব্যবহার করা হয়েছে। তাই তথ্য-২ এ রূপক সংজ্ঞা অনুপপত্তি ঘটেছে। অন্যদিকে তথ্য-৩ অনুযায়ী, "মানুষ হয় বুদ্ধিবৃত্তিসম্পন্ন জীব'।" সংজ্ঞাটিতে মানুষ পদের সঠিক সংজ্ঞা দান করা হয়েছে। কারণ বাক্যটিতে মানুষ পদের পূর্ণ জাত্যর্থ উল্লেখের মাধ্যমে যৌক্তিক সংজ্ঞার সকল নিয়ম অনুসরণ করেই সংজ্ঞা প্রদান করা হয়েছে। ফলে সংজ্ঞাটিতে কোনো ত্রুটি বা কোনো অনুপপত্তি ঘটেনি বা যৌক্তিক সংজ্ঞার কোনো নিয়মকে অমান্য করা হয়নি। তাই উদ্দীপকের তথ্য-৩ এর সংজ্ঞাটি যথার্থ হয়েছে। পরিশেষে বলা যায়, উদ্দীপকের তথ্য-২ এর মাধ্যমে রূপক সংজ্ঞা অনুপপত্তি প্রতিফলিত হলেও তথ্য-৩ এর মাধ্যমে সঠিক যৌক্তিক সংজ্ঞা প্রতিফলিত হয়েছে। ফলে তথ্য-৩ এর সংজ্ঞাটি একটি যথার্থ সংজ্ঞা বলে মনে হয়।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
তথ্য-২ ও তথ্য-৩ এর মধ্যে কোনটি 'যথার্থ বলে মনে হয়? বিশ্লেষণ কর।
উদ্দীপক
Mymensingh · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর