তথ্য-১ কি যৌক্তিক সংজ্ঞার নিয়ম মেনে চলে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে তথ্য-১ এ মাছ পদের সংজ্ঞায় বলা হয়েছে 'মাছ হচ্ছে জলজ প্রাণী' যা যৌক্তিক সংজ্ঞার নিয়ম মেনে চলে না। ব্যাখ্যা করা হলো-আমরা জানি, যৌক্তিক সংজ্ঞায় পদের সম্পূর্ণ জাত্যর্থ উল্লেখ করতে হয় এবং পাঁচটি নিয়ম মেনে চলতে হয় নতুবা সংজ্ঞা ভ্রান্ত হয়। যৌক্তিক সংজ্ঞার প্রথম নিয়মে উল্লেখ আছে- যে পদের সংজ্ঞা দিতে হবে সেই পদের সম্পূর্ণ জাত্যর্থ উল্লেখ করতে হবে; তার চেয়ে বেশিও নয়, কমও নয়। এনিয়ম লঙ্ঘন করে জাত্যর্থ থেকে বেশি গুণের উল্লেখ করলেও সংজ্ঞা ভ্রান্ত হবে আবার কম গুণের উল্লেখ করলেও সংজ্ঞা ভ্রান্ত হবে। তেমনি উদ্দীপকে উল্লিখিত সংজ্ঞায় 'মাছ হচ্ছে জলজ প্রাণী' বলায় মাছের সম্পূর্ণ জাত্যর্থ উল্লেখ হয়নি বরং জাত্যর্থ থেকে কম গুণের উল্লেখ হয়েছে। ফলে মাছের ব্যক্ত্যর্থ বেড়ে গেছে এবং সমস্ত জলজ প্রাণী মাছ শ্রেণির অন্তর্ভুক্ত হয়ে পড়েছে এবং মাছের ব্যক্ত্যর্থ বেড়ে গেছে। ফলে সংজ্ঞা ভ্রান্ত হয়েছে এবং 'অতিব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি' সৃষ্টি হয়েছে। তাই বলা যায়, উদ্দীপকের তথ্য-১ যৌক্তিক সংজ্ঞার নিয়ম মেনে চলেনি।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
তথ্য-১ কি যৌক্তিক সংজ্ঞার নিয়ম মেনে চলে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর