উদ্দীপকে উদাহরণ-২ এ কোন সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটেছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের উদাহরণ-২ এ অতিব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটেছে। কেননা এখানে সংজ্ঞার্থ পদের ব্যার্থ সংজ্ঞেয় পদের ব্যক্ত্যর্থের চেয়ে বেশি হয়েছে। যুক্তিবিদ্যায় পদের সংজ্ঞা, প্রদানের মূল উদ্দেশ্য হচ্ছে পদের অর্থকে সুস্পষ্ট বা সহজবোধ্য করে উপস্থাপন করা। এজন্য সংজ্ঞায় পদের আসন্নতম জাতি ও বিভেদক লক্ষণ উল্লেখ করতে হয়। সংজ্ঞাকে যদি যথার্থ হতে হয় তাহলে আসন্নতম জাতি ও বিভেদক লক্ষণের পরিমাণ সমান হতে হবে বেশি বা কম হতে পারবে না। তা না হলে যদি উভয়ের ব্যক্ত্যর্থের পরিমাণ কম বা বেশি হয় তাহলে সংজ্ঞাটি ত্রুটিপূর্ণ হয়। উদ্দীপকে পাখির সংজ্ঞা প্রদান করতে গিয়ে পাখি হয় প্রাণী বলে সংজ্ঞা প্রদান করেছে। এখানে পাখি পদের ব্যক্তর্থের চেয়ে প্রাণী পদের ব্যস্ত্যর্থ অনেক বেশি। কেননা পাখি পদের ব্যক্ত্যর্থ জীব পদের ব্যস্তার্থের অন্তর্ভুক্ত। অথচ যৌক্তিক সংজ্ঞার পঞ্চম নিয়ম অনুযায়ী সংজ্ঞায় সংজ্ঞেয় পদ ও সংজ্ঞার্থ পদের ব্যস্ত্যর্থ পরস্পর সমান হতে হবে। যদি এ নিয়ম অমান্য করে সংজ্ঞেয় পদের ব্যস্তার্থ সংজ্ঞার্থ পদের ব্যস্ত্যর্থের বেশি হয়। তাহলে অতিব্যাপক সংজ্ঞা অনুপপত্তি ঘটে। উদ্দীপকের উদাহরণ-২ এ পাখি পদের সংজ্ঞায় প্রাণী পদের ব্যক্ত্যর্থ পাখি পদের ব্যস্ত্যর্থের চেয়ে বেশি তাই উদ্দীপকের উদাহরণ-২ এ অতিব্যাপক সংজ্ঞা অনুপপত্তি ঘটেছে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উদাহরণ-২ এ কোন সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটেছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dinajpur · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর