তথ্য-১ এর সংজ্ঞাদান পদ্ধতি ব্যাখ্যা কর
উত্তর: উদ্দীপকের তথ্য-১ এ নেতিবাচক সংজ্ঞা পরিলক্ষিত হয়। কেননা এখানে নঞর্থক ভাষা ব্যবহার করা হয়েছে। সংজ্ঞার মাধ্যমে একটি পদকে সহজ ও বোধগম্যভাবে প্রকাশ করা হয়। এজন্য সংজ্ঞায় একটি পদের পূর্ণ জাত্যর্থ উল্লেখ করতে হয়। কোনো পদের যৌক্তিক সংজ্ঞা প্রদান করতে হলে কয়েকটি নিয়ম আবশ্যিকভাবে অনুসরণ করতে হয়। সেই হিসেবে যৌক্তিক সংজ্ঞার চতুর্থ নিয়ম হলো- পদের সংজ্ঞা সবক্ষেত্রে সদর্থক বা ইতিবাচক হতে হবে। কোনো অবস্থাতেই নঞর্থক বা নেতিবাচক হতে পারে না। সংজ্ঞায় যদি এ নিয়ম লঙ্ঘন করে কোনো পদের সংজ্ঞা প্রদান করা হয়, তাহলে সংজ্ঞায় নেতিবাচক বা নঞর্থক সংজ্ঞা অনুপপত্তি ঘটে। কেননা নেতিবাচক ভাষা ব্যবহারের মাধ্যমে কোনো পদের সংজ্ঞা প্রদান করা হলে পদটির অর্থ অস্পষ্ট থেকে যায়। যার ফলে নঞর্থক বা নেতিবাচক সংজ্ঞা নামক অনুপপত্তি ঘটে। উদ্দীপকের তথ্য-১ অনুযায়ী, "মহাকাশ নয় সমুদ্র।" এখানে মহাকাশ পদটিকে নেতিবাচকভাবে সংজ্ঞা প্রদান করা হয়েছে, যা যৌক্তিক সংজ্ঞার চতুর্থ নিয়মের পরিপন্থি
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
তথ্য-১ এর সংজ্ঞাদান পদ্ধতি ব্যাখ্যা কর
উদ্দীপক
Mymensingh · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর