তথ্য-২ এর সংজ্ঞাটির যথার্থতা নিয়ম অনুসারে মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকের তথ্য-২ এর মাধ্যমে যথার্থ যৌক্তিক সংজ্ঞার ধারণার প্রতিফলন ঘটেছে। কেননা এখানে 'শিক্ষা' পদের যৌক্তিক সংজ্ঞা প্রদান করা হয়েছে। কোনো একটি পদের পূর্ণ জাত্যর্থ উল্লেখের মাধ্যমে পদটিকে স্পষ্টভাবে প্রকাশ করলে তাকে যৌক্তিক সংজ্ঞা বলে। সংজ্ঞার উদ্দেশ্য হলো পদের অর্থকে সুস্পষ্ট ও সুনির্দিষ্ট করা। এই উদ্দেশ্যকে সামনে রেখে যুক্তিবিদ্যার সংজ্ঞাকরণের নিয়মাবলি প্রণয়ন করা হয়। এসব নিয়ম অনুসরণ করে পদের সংজ্ঞাদান করলে তা ত্রুটিমুক্ত হয়। আর এসব নিয়ম অগ্রাহ্য করে সংজ্ঞা প্রদান করলে সংজ্ঞা ত্রুটিপূর্ণ হয়। উদ্দীপকের তথ্য-২ এ শিক্ষার সংজ্ঞায় বলা হয়েছে, "শিক্ষা হলো শারীরবৃত্তিক ও মনোবৃত্তিক উৎকর্ষ সাধনের একমাত্র মাধ্যম।" সংজ্ঞাটি যৌক্তিক সংজ্ঞার নিয়মের আলোকে গঠন করা হয়েছে। ফলে সংজ্ঞাটিতে কোনো ত্রুটি বা অনুপপত্তি ঘটেনি। কারণ যৌক্তিক সংজ্ঞার প্রতিটি নিয়ম এখানে যথাযথভাবে পালন করা হয়েছে। সংজ্ঞাটিতে পদের পূর্ণ জাত্যর্থকে উল্লেখ করা হয়েছে। কেননা দুর্বোধ্য বা সমার্থক রূপক ভাষা ব্যবহার করা হয়নি। তাই তথ্য-২ এ উল্লিখিত সংজ্ঞাটি যৌক্তিক সংজ্ঞার 'নিয়ম অনুসারে যথার্থ হয়েছে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
তথ্য-২ এর সংজ্ঞাটির যথার্থতা নিয়ম অনুসারে মূল্যায়ন কর।
উদ্দীপক
Mymensingh · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর