দৃষ্টান্ত-১ এর সংজ্ঞাটিতে কোন অনুপপত্তি ঘটেছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের দৃষ্টান্ত-১ এ রূপক সংজ্ঞা অনুপপত্তি ঘটেছে। কারণ সংজ্ঞাটিতে যৌক্তিক সংজ্ঞার নিয়ম অমান্য করে রূপক ভাষা ব্যবহার করা হয়েছে। কোনো একটি পদের পূর্ণ জাত্যর্থ উল্লেখের মাধ্যমে পদটিকে স্পষ্টভাবে প্রকাশ করাকে যৌক্তিক সংজ্ঞা বলে। যৌক্তিক সংজ্ঞা প্রদানের কতকগুলো সুনির্দিষ্ট নিয়ম রয়েছে। কোনো পদের যৌক্তিক সংজ্ঞা প্রদানের ক্ষেত্রে ওই নিয়মগুলো আবশ্যিকভাবে অনুসরণ করতে - হয়। যৌক্তিক সংজ্ঞার দ্বিতীয় নিয়ম অনুযায়ী, কোনো পদের সংজ্ঞায় রূপক বা দুর্বোধ্য ভাষা ব্যবহার করা যাবে না। যৌক্তিক সংজ্ঞার এ নিয়ম লঙ্ঘন করে কোনো পদের সংজ্ঞায় রূপক ভাষা ব্যবহার করলে সংজ্ঞা ত্রুটিপূর্ণ হয়। যৌক্তিক সংজ্ঞায় এ ত্রুটিকে রূপক সংজ্ঞা অনুপপত্তি বলে। উদ্দীপকের দৃষ্টান্ত-১ এ "স্যাটেলাইট হচ্ছে। মহাকাশের উড়োজাহাজ।" এখানে স্যাটেলাইটকে রূপক অর্থে মহাকাশের উড়োজাহাজ হিসেবে অভিহিত করা হয়েছে। যার ফলে সংজ্ঞাটিতে রূপক ভাষা ব্যবহার করা হয়েছে এবং যৌক্তিক সংজ্ঞার দ্বিতীয় নিয়ম লঙ্ঘিত হয়েছে। সুতরাং দৃষ্টান্ত-১ এ রূপক সংজ্ঞা অনুপপত্তি ঘটেছে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
দৃষ্টান্ত-১ এর সংজ্ঞাটিতে কোন অনুপপত্তি ঘটেছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Mymensingh · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর