দৃশ্যকল্প-১ এ বাহুল্য সংজ্ঞাদোষ এবং দৃশ্যকল্প-২ এ আপতিক বা অবান্তর সংজ্ঞা দোষ ঘটেছে। নিচে উভয় বিষয় বিশ্লেষণ করা হলো-কোনো পদের সংজ্ঞায় জাত্যর্থের অতিরিক্ত গুণ উল্লেখ করা হয় এবং সে গুণটি যদি উপলক্ষণ হয় তাহলে বাহুল্য সংজ্ঞাজনিত অনুপপতি ঘটে। যেমন: দৃশ্যকল্প-১ এ উল্লেখিত, মানুষ হয় বুদ্ধিবৃত্তিসম্পন্ন যুক্তিবাদী জীব। এখানে অতিরিক্ত 'যুক্তিবাদী' গুণটি মানুষ পদের উপলক্ষণ। কারণ এ গুণটি বুদ্ধিবৃত্তি নামক জাত্যর্থ থেকে নিঃসৃত।আবার কোনো পদের সংজ্ঞায় জাত্যর্থের অতিরিক্ত গুণ উল্লেখ করা হয় এবং সে গুণটি যদি অবান্তর লক্ষণ হয় তাহলে বাহুল্য সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটে। যেমন: দৃশ্যকল্প-২ এ বর্ণিত, রয়েল বেঙ্গল টাইগার হয় বুদ্ধিবৃত্তিসম্পন্ন ডোরাকাটা প্রাণী। এখানে 'বুদ্ধিবৃত্তি' অবান্তর লক্ষণ, অতিরিক্ত অন্তর্ভুক্ত হওয়ার কারণে অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণজনিত ত্রুটি ঘটেছে।উপরিউক্ত আলোচনা থেকে বলা যায়, সংজ্ঞার প্রথম নিয়মানুসারে কোনো পদের সংজ্ঞায় কম বা অতিরিক্ত গুণ উল্লেখ করা যাবে না। কিন্তু দৃশ্যকল্প-১ ও ২ এ অতিরিক্ত গুণ আরোপ করার কারণে দুটি ভিন্ন অনুপপত্তি ঘটেছে।