হ্যাঁ, উক্তি-১ ও উক্তি-২ একই নিয়ম অর্থাৎ দ্বিতীয় নিয়মের লঙ্ঘন। নিচে তা বিশ্লেষণ করা হলো- যৌক্তিক সংজ্ঞার দ্বিতীয় নিয়মে বলা হয়েছে, কোনো পদের সংজ্ঞা সহজভাবে উপস্থাপন করতে হবে, কোনো রূপক বা দুর্বোধ্য ভাষা ব্যবহার করা যাবে না। সংজ্ঞার এ নিয়মটি লঙ্ঘন করলে দুটি অনুপপত্তি ঘটে। যথা: ১. রূপক সংজ্ঞাজনিত অনুপপত্তি এবং ২. দুর্বোধ্য সংজ্ঞাজনিত অনুপপত্তি। কোনো পদের সংজ্ঞায় সহজ ও সুস্পষ্ট ভাষার পরিবর্তে রূপক ভাষা ব্যবহার করা হলে রূপক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটে। যেমন: উক্তি-১ এ বর্ণিত, সিংহ হয় বনের রাজা। এখানে 'বনের রাজা' শব্দটি রূপক অর্থে ব্যবহার করা হয়েছে। ফলে রূপক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটেছে। অন্যদিকে, কোনো পদের সংজ্ঞায় সহজ ভাষার পরিবর্তে দুর্বোধ্য ভাষা ব্যবহার করলে দুর্বোধ্য সংজ্ঞা অনুপপত্তি ঘটবে। যেমন- উক্তি-২ এ বর্ণিত, সংগীত হলো দুর্মূল্য কোলাহল। এ সংজ্ঞায় দুর্বোধ্য শব্দ ব্যবহার করায় দুর্বোধ্য অনুপপত্তি ঘটেছে। তাই বলা যায়, উক্তি-১ ও উক্তি-২ একই নিয়ম এবং এখানে দ্বিতীয় নিয়মের লঙ্ঘন হয়েছে।