শেয়ারFacebookWhatsApp

সব পদের যৌক্তিক সংজ্ঞা প্রদান করা যায় না কেন?

উত্তর: আসন্নতম জাতি ও বিভেদক লক্ষণ না থাকার কারণে সব পদের যৌক্তিক সংজ্ঞা প্রদান করা যায় না। যৌক্তিক সংজ্ঞায় পদের জাত্যর্থ হিসেবে অপরিহার্য অর্থ প্রকাশের জন্য আসন্নতম জাতি ও বিভেদক লক্ষণ উল্লেখ করতে হয়। কিন্তু পরতম জাতি, বিশিষ্ট বস্তু বা ব্যক্তি, মৌলিক ও অনন্য বিষয় এবং বিশিষ্ট গুণবাচক পদ, স্বকীয় নাম ও পরম নিয়মের জাত্যর্থ প্রকাশ করা যায় না। এ কারণে জাতিবাচক বা গুণবাচক পদের সংজ্ঞা দিলেও উল্লেখিত পদের সংজ্ঞা দেওয়া যায় না।

HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 2nd Paper · সৃজনশীল

সব পদের যৌক্তিক সংজ্ঞা প্রদান করা যায় না কেন?

উদ্দীপক

দ্বাদশ শ্রেণির নির্বাচনি পরীক্ষায় যুক্তিবিদ্যার একটি প্রশ্নে 'মানুষ' পদের সংজ্ঞা লিখতে বলা হয়। পরীক্ষার উত্তরপত্রে মামুন, সুমন ও রাশেদ নিম্নের তিনটি উত্তর লিখল।মামুন: "মানুষ হলো জীব।”সুমন: “মানুষ হলো মনুষ্যজাতীয় জীব।"রাশেদ: "মানুষ হলো বুদ্ধিবৃত্তিসম্পন্ন সভ্য জীব।"

Chittagong · 2021

উত্তর

কোনো পদের পূর্ণ জাত্যর্থকে সুস্পষ্টভাবে উল্লেখ করাকে বলে সংজ্ঞা।

উত্তর

আসন্নতম জাতি ও বিভেদক লক্ষণ না থাকার কারণে সব পদের যৌক্তিক সংজ্ঞা প্রদান করা যায় না। যৌক্তিক সংজ্ঞায় পদের জাত্যর্থ হিসেবে অপরিহার্য অর্থ প্রকাশের জন্য আসন্নতম জাতি ও বিভেদক লক্ষণ উল্লেখ করতে হয়। কিন্তু পরতম জাতি, বিশিষ্ট বস্তু বা ব্যক্তি, মৌলিক ও অনন্য বিষয় এবং বিশিষ্ট গুণবাচক পদ, স্বকীয় নাম ও পরম নিয়মের জাত্যর্থ প্রকাশ করা যায় না। এ কারণে জাতিবাচক বা গুণবাচক পদের সংজ্ঞা দিলেও উল্লেখিত পদের সংজ্ঞা দেওয়া যায় না।

উত্তর

উদ্দীপকে সুমন প্রদত্ত সংজ্ঞায় চক্রক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটেছে। ব্যাখ্যা করা হলো-চক্রক সংজ্ঞাজনিত অনুপপত্তি হলো একপ্রকার ভ্রান্ত সংজ্ঞা। এ সংজ্ঞায় সংজ্ঞেয় পদের সমার্থক শব্দ ব্যবহার করা হয়। এতে একই কথার পুনরাবৃত্তি ঘটে। যেমন- হস্ত হয় হাত,বায়ু হয় বাতাস,অগ্নি হয় আগুন ইত্যাদি । এখানে হস্ত-হাত,বায়ু-বাতাস,অগ্নি অনল এগুলো একই ধরনের শব্দ বা সমার্থক শব্দ। তাই এগুলো চক্রক সংজ্ঞার দৃষ্টান্ত।তেমনি উদ্দীপকের সুমন 'মানুষ' পদের সংজ্ঞা দিতে গিয়ে বলে, 'মানুষ হলো মনুষ্যজাতীয় জীব।' এখানে সে মানুষ পদের কোনো প্রয়োজনীয় গুণ উল্লেখ করেনি; বরং মানুষ ও মনুষ্যজাতীয় জীব দুটি প্রতিশব্দ ব্যবহার করেছে মাত্র। যেহুতু সংজ্ঞাটিতে দুটি একই প্রতিশব্দ বা সমার্থক শব্দ ব্যবহার করা হয়েছে। তাই বলা যায় উদ্দীপকের সুমনের সংজ্ঞাটি ত্রুটিপূর্ণ। এরূপ ত্রুটিপূর্ণ সংজ্ঞাই হলো চক্রক সংজ্ঞা।

উত্তর

উদ্দীপকের মামুন ও রাশেদ প্রদত্ত সংজ্ঞায় যথাক্রমে অতিব্যাপক সংজ্ঞা এবং অব্যাপক সংজ্ঞার ইঙ্গিত রয়েছে। নিচে উভয় সংজ্ঞা বিশ্লেষণ করা হলো-কোনো পদের সংজ্ঞায় পূর্ণ জাত্যর্থ থেকে যদি আংশিক গুণ উল্লেখ করা হয় তাহলে সংজ্ঞাটি ভ্রান্ত হবে। এরূপ ভ্রান্ত সংজ্ঞাকে বলে অতিব্যাপক সংজ্ঞা। উদ্দীপকের মামুন বলেছে, 'মানুষ হয় জীব'। তার এই বক্তব্যে 'মানুষ' পদের বুদ্ধিবৃত্তি গুণটি বাদ পড়েছে। ফলে অতিব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটেছে। যৌক্তিক সংজ্ঞায় অতিরিক্ত গুণটি যদি পদের বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ হয়, তাহলে সংজ্ঞাটি ভ্রান্ত হবে। এরূপ ভ্রান্ত সংজ্ঞাকে বলে অব্যাপক সংজ্ঞা। উদ্দীপকের রাশেদ বলেছে, 'মানুষ হয় বুদ্ধিবৃত্তিসম্পন্ন সভ্য জীব'। এখানে 'সভ্য' গুণটি মানুষ পদের বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। তাই এটি অব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তির দৃষ্টান্ত।উপরিউক্ত আলোচনা থেকে বলা যায়, অতিব্যাপক সংজ্ঞা এবং অব্যাপক সংজ্ঞা উভয়ই ভ্রান্ত সংজ্ঞা। উভয় ক্ষেত্রেই যৌক্তিক সংজ্ঞার প্রথম ও পঞ্চম নিয়ম অনুসরণ করা হয় না। তবে পদের জাত্যর্থ কম বা বেশি উল্লেখ করার কারণে অতিব্যাপক সংজ্ঞা বা অব্যাপক সংজ্ঞার সৃষ্টি হয়। এ কারণে উভয় সংজ্ঞার মধ্যে ভিন্নতাও বিদ্যমান।
HSCLogic 2nd PaperChittagong 2021
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.অন্বয়ী পদ্ধতি হলো-
i. পরীক্ষণের পদ্ধতি
ii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারের পদ্ধতিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • i ও ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q.কামাল কীসের ওপর ভিত্তি করে জামালের উক্তির ভিন্নতা পোষণ করল?

Dinajpur · 2017

  • অভিজ্ঞতা
  • পরীক্ষণ
  • প্রকল্প
  • কার্যকারণ নীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q. উদ্দীপকে জামাল কোন ধরনের আরোহের নির্দেশ করেছে?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • ঘটনা সংযোজন
  • পূর্ণাঙ্গ আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রকল্প হলো-
i.আনুমানিক ধারণা
ii. নিশ্চিত ধারণা
iii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?

Dinajpur · 2017

  • Project
  • Variable
  • Hypothesis
  • Case Study

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কোনটি আরোহের প্রাণ?

Dinajpur · 2017

  • পর্যবেক্ষণ
  • অভিজ্ঞতা
  • সার্বিক যুক্তিবাক্য
  • আরোহমূলক লম্ফ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?

Dinajpur · 2017

  • পূর্ণ গণনামূলক আরোহ
  • অপূর্ণ গণনামূলক আরোহ
  • ছোট থেকে বড় গণনা
  • বড় থেকে ছোট গণনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহের দৃষ্টান্ত?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • সাদৃশ্যানুমান
  • অপ্রকৃত আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
i. অবরোহমূলক অনুমান
ii. সাধু সাদৃশ্যমূলক অনুমান
iii. অসাধু সাদৃশ্যমূলক অনুমাননিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • iii
  • i ও iii
  • ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q.মলি ফলগুলোকে ভাগ করার কারণে যে অনুপপত্তি ঘটেছে তা হলো
i. অঙ্গগত বিভাগ অনুপপত্তি
ii. সংকর বিভাগ অনুপপত্তিiii গুণগত বিভাগ অনুপপত্তিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q. মলি যৌক্তিক বিভাগের ক্ষেত্রে একই সময় কয়টি মূলনীতির ভিত্তিতে ফলগুলোকে ভাগ করেছে?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.যৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

Dinajpur · 2017

  • একটি
  • দুইটি
  • তিনটি
  • চারটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

অন্বয়ী পদ্ধতি হলো-i. পরীক্ষণের পদ্ধতিii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালপ্রকল্প হলো-i.আনুমানিক ধারণাii. নিশ্চিত ধারণাiii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?কোনটি আরোহের প্রাণ?অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহেমানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এননিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনযৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।