দৃশ্যকল্প-২ ও দৃশ্যকল্প-৩ এ প্রকাশিত বিষয়গুলোর পার্থক্য বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের দৃশ্যকল্প-২ এর মাধ্যমে বর্ণনা প্রকাশিত হয়েছে। কেননা এখানে 'সিংহ' পদের বর্ণনা দেওয়া হয়েছে। আর দৃশ্যকল্প-৩ এর মাধ্যমে সঠিক যৌক্তিক সংজ্ঞা প্রকাশিত হয়েছে। কেননা এখানে 'মানুষ' পদের সঠিক সংজ্ঞা দান করা হয়েছে। সংজ্ঞা ও বর্ণনার মধ্যে পার্থক্য নিচে বিশ্লেষণ করা হলো- ১. সংজ্ঞা হচ্ছে কোনো পদের সম্পূর্ণ জাত্যর্থকে সুস্পষ্টভাবে প্রকাশ। অন্যদিকে, কোনো পদের উপলক্ষণ বা অবান্তর লক্ষণ বা জাত্যর্থের অংশবিশেষের সাথে এগুলোকে মিলিয়ে উল্লেখ করাকে বর্ণনা বলে। ২. কোনো পদের ক্ষেত্রে সবসময় সংজ্ঞা প্রদান করতে হয়। কিন্তু বর্ণনা প্রদান করা হয় কোনো বিষয় বা বস্তুর। ৩. সংজ্ঞা হচ্ছে একটি বৈজ্ঞানিক প্রক্রিয়া। অন্যদিকে, বর্ণনা একটি লৌকিক প্রক্রিয়া। ৪. সংজ্ঞার ক্ষেত্রে যে বিষয়টি গুরুত্বপূর্ণ তা হচ্ছে আসন্নতম জাতি ও বিভেদক লক্ষণ উল্লেখ করতে হয়। অন্যদিকে, বর্ণনার ক্ষেত্রে উপলক্ষণ বা অবান্তর লক্ষণ উল্লেখ করতে হয়। ৫. সংজ্ঞার মূল্য সবসময়ই সমান হয়ে থাকে। অন্যদিকে, বর্ণনার মূল্য সবসময়ই সমান হয় না। ৬. সংজ্ঞার মাধ্যমে আমরা একটা পদ সম্পর্কে পুনরুক্তি ও অসংগতি দূর করতে পারি। অন্যদিকে, বর্ণনার মাধ্যমে পদ সম্পর্কিত পুনরুক্তি বা অসংগতি দূর করা সম্ভব নয়। তাই বলা যায়, কোনো পদের সম্পূর্ণ জাত্যর্থ সুস্পষ্টভাবে প্রকাশ করাকে সংজ্ঞা বলা হয়। আর কোনো পদের উপলক্ষণ অথবা অবান্তর লক্ষণ অথবা জাত্যর্থের অংশবিশেষের সাথে এগুলোকে মিশিয়ে উল্লেখ করাকে বর্ণনা করা হয়েছে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-২ ও দৃশ্যকল্প-৩ এ প্রকাশিত বিষয়গুলোর পার্থক্য বিশ্লেষণ কর।
উদ্দীপক
Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর