সংজ্ঞা-১ এ উল্লিখিত সংজ্ঞায় কী অনুপপত্তি ঘটেছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের সংজ্ঞা-১ এ উল্লিখিত সংজ্ঞাটিতে নঞর্থক সংজ্ঞা অনুপপত্তি ঘটেছে। কেননা এখানে যৌক্তিক সংজ্ঞার নিয়ম অমান্য করে নঞর্থক ভাষা ব্যবহার করা হয়েছে। কোনো পদের সংজ্ঞা প্রদানের সময় কতকগুলো বিষয় আবশ্যিকভাবে অনুসরণ করতে হয়। এ বিষয়গুলোকে যৌক্তিক সংজ্ঞার নিয়ম বলা হয়। যৌক্তিক সংজ্ঞার নিয়ম অনুযায়ী কোনো পদের সংজ্ঞায় নঞর্থক ভাষা ব্যবহার করা যায় না। যদি যৌক্তিক সংজ্ঞার নিয়ম লঙ্ঘন করে কোনো পদের সংজ্ঞায় নঞর্থক শব্দ, বা ভাষা ব্যবহার করা হয়, তাহলে নঞর্থক সংজ্ঞা অনুপপত্তি ঘটে। আলোচ্য উদ্দীপকের সংজ্ঞা-১ এ যৌক্তিক সংজ্ঞার নিয়ম লঙ্ঘন করে সংজ্ঞায় নঞর্থক ভাষা ব্যবহার করা হয়েছে। ফলে সংজ্ঞাটি ত্রুটিপূর্ণ হয়েছে। অর্থাৎ সংজ্ঞায় নঞর্থক সংজ্ঞা অনুপপত্তি ঘটেছে। নঞর্থক সংজ্ঞার কোনো বৈজ্ঞানিক মূল্য নেই। এছাড়া এরূপ সংজ্ঞার মাধ্যমে কোনো পদের অর্থও স্পষ্ট হয় না। তাই বলা যায়, কোনো পদের সংজ্ঞা প্রদানের সময় অবশ্যই সংজ্ঞার নিয়মগুলোকে অনুসরণ করতে হবে। অন্যথায় সংজ্ঞা ত্রুটিপূর্ণ হবে। অর্থাৎ অনুপপত্তি ঘটবে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
সংজ্ঞা-১ এ উল্লিখিত সংজ্ঞায় কী অনুপপত্তি ঘটেছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর