দৃশ্যকল্প-২ ও দৃশ্যকল্প-৩ যৌক্তিক সংজ্ঞার আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের দৃশ্যকল্প-২ এর মাধ্যমে রূপক সংজ্ঞা অনুপপত্তি ঘটেছে। কেননা এখানে যৌক্তিক সংজ্ঞার নিয়ম লঙ্ঘন করে রূপক ভাষা ব্যবহার করা হয়েছে। দৃশ্যকল্প-৩ এ চক্রক সংজ্ঞা অনুপপত্তি ঘটেছে। কেননা এখানে পদটির সমার্থক শব্দ ব্যবহার করা হয়েছে। যৌক্তিক সংজ্ঞার আলোকে নিচে তা বিশ্লেষণ করা হলো- রূপক সংজ্ঞা হচ্ছে ত্রুটিপূর্ণ সংজ্ঞা। কোনো পদের সংজ্ঞার মাধ্যমে পদটিকে স্পষ্টভাবে প্রকাশ করা হয়। আর সংজ্ঞা প্রদানের জন্য কতকগুলো নিয়মও আবশ্যিকভাবে পালন করতে হয়। যৌক্তিক - সংজ্ঞার নিয়ম অনুযায়ী, কোনো পদের সংজ্ঞায় রূপক বা দুর্বোধ্য ভাষা ব্যবহার করা যায় না। কেননা রূপক বা দুর্বোধ্য ভাষা ব্যবহার করলে পদের অর্থ স্পষ্ট হয় না। যদি যৌক্তিক সংজ্ঞার নিয়ম লঙ্ঘন করে কোনো পদের সংজ্ঞায় রূপক ভাষা ব্যবহার করা হয় তাহলে সংজ্ঞা ত্রুটিপূর্ণ হয়। সংজ্ঞার এ ত্রুটিকে রূপক সংজ্ঞা অনুপপত্তি বলে। অপরপক্ষে, যখন কোনো পদের সংজ্ঞায় পদটির সমার্থক ভাষা ব্যবহার করা হয় তখন চক্রক সংজ্ঞা অনুপপত্তি ঘটে। যৌক্তিক সংজ্ঞার নিয়ম অনুযায়ী কোনো পদের সংজ্ঞা প্রদানের ক্ষেত্রে পদটির কোনো সমার্থক বা প্রতিশব্দ ব্যবহার করা যায় না। কেননা সমার্থক বা প্রতিশব্দ ব্যবহার করলে পদের অর্থ স্পষ্ট হয় না, পদটিকে ভিন্নভাবে প্রকাশ করা হয় মাত্র। অথচ যৌক্তিক সংজ্ঞার উদ্দেশ্য হলো কোনো পদকে স্পষ্টভাবে প্রকাশ করা। তাই যৌক্তিক সংজ্ঞার নিয়ম লঙ্ঘন করে কোনো পদের সংজ্ঞায় যদি সমার্থক বা প্রতিশব্দ ব্যবহার করা হয় তখন সংজ্ঞা ত্রুটিপূর্ণ হয়। সংজ্ঞার এ ত্রুটিকে চক্রক সংজ্ঞা অনুপপত্তি বলে। সুতরাং দেখা যায়, রূপক সংজ্ঞা ও চক্রক সংজ্ঞা উভয়ই ত্রুটিপূর্ণ সংজ্ঞা। তবে সংজ্ঞায় রূপক ভাষা ব্যবহারের কারণে রূপক সংজ্ঞা অনুপপত্তির সৃষ্টি হয়। আর সংজ্ঞায় সমার্থক বা প্রতিশব্দ ভাষা ব্যবহারের কারণে সংজ্ঞায় চক্রক সংজ্ঞা অনুপপত্তির সৃষ্টি হয়।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-২ ও দৃশ্যকল্প-৩ যৌক্তিক সংজ্ঞার আলোকে বিশ্লেষণ কর।
উদ্দীপক
Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর