শেয়ারFacebookWhatsApp

যৌক্তিক সংজ্ঞার নিয়ম কয়টি?

উত্তর: যৌক্তিক সংজ্ঞার নিয়ম পাঁচটি।

HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 2nd Paper · সৃজনশীল

যৌক্তিক সংজ্ঞার নিয়ম কয়টি?

উদ্দীপক

দৃশ্যকল্প-১: বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন থেকে ঘুরে এসেছে প্রমা। প্রমার ছোট বোন লায়লা যুক্তিবিদ্যার ছাত্রী হওয়ায় চালাকি করে সেন্টমার্টিনের অপরূপ সৌন্দর্য্যের মূল বিষয় জানতে চায়। কিন্তু প্রমা তাকে যথার্থ উত্তর দিতে ব্যর্থ হয়। প্রমার ব্যর্থতা লায়লাকে কষ্ট দেয়। তাই প্রমা তাকে বলে, তোমার নামের যেমন কোনো সংজ্ঞা নেই, তেমনি সেন্টমার্টিনেরও কোনো সংজ্ঞা নেই।দৃশ্যকল্প-২: ত্রিভুজ হলো তিনবাহু দ্বারা বেষ্টিত একটি সমতল ক্ষেত্র।

Barisal · 2021

উত্তর

যৌক্তিক সংজ্ঞার নিয়ম পাঁচটি।

উত্তর

আলো নয় অন্ধকার' এই সংজ্ঞাটিতে যৌক্তিক সংজ্ঞার চতুর্থ নিয়ম লঙ্ঘন করা হয়েছে বলে এটি সঠিক নয়। যৌক্তিক সংজ্ঞার চতুর্থ নিয়মানুযায়ী, কোনো পদের সংজ্ঞায় নঞর্থক ভাষা ব্যবহার করা যাবে না। যেহেতু সংজ্ঞাটিতে যৌক্তিক সংজ্ঞার নিয়ম লঙ্ঘন করা হয়েছে, তাই সংজ্ঞাটি সঠিক নয়।

উত্তর

উদ্দীপকে প্রমার বক্তব্যে যৌক্তিক সীমাবদ্ধতার দিকটি প্রকাশ পেয়েছে। পরতম বা সর্বোচ্চ জাতির সংজ্ঞা দেওয়া যায় না। কারণ এরূপ পদের আসন্নতম জাতি থাকে না। পাশাপাশি বিশিষ্ট গুণবাচক পদ হিসেবে বিষাদ-সিন্ধু, তুষার-ধবল ইত্যাদি পদ এতো সরল ও বিশিষ্ট যে এর কোনো জাত্যর্থ পাওয়া যায় না। এছাড়াও স্বকীয় নামবাচক পদ হিসেবে নূরজাহান, সুমনা, ঢাকা প্রভৃতি পদেরও জাত্যর্থ নেই। তাই এরূপ স্বকীয় নামবাচক পদের সংজ্ঞা দেওয়া সম্ভব নয়। আমরা জানি, চরম প্রাকৃতিক গুণ (প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি, কার্যকারণ নিয়ম, মাধ্যাকর্ষণ নিয়ম ইত্যাদি) ও মৌলিক গুণের সংজ্ঞা দেওয়া যায় না। কেননা, এসব গুণের আসন্নতম জাতি ও বিভেদক লক্ষণ উল্লেখ করা যায় না। পাশাপাশি অনন্য বিষয় হিসেবে বিধাতা, দেশ, কাল, আত্মা ইত্যাদি পদের আসন্নতম জাতি নির্ণয় করা যায় না। তাই এর সংজ্ঞা দেওয়া সম্ভব নয়।উদ্দীপকে প্রমার বক্তব্যে উল্লেখিত সেন্টমার্টিন পদটি একটি স্বকীয় নামবাচক পদ। তাই এর সংজ্ঞা দেওয়া যায় না।

উত্তর

দৃশ্যকল্প-২ দ্বারা নির্দেশিত যৌক্তিক সংজ্ঞার বিষয়টির প্রয়োজনীয়তা যুক্তিবিদ্যার আলোকে মূল্যায়ন করা হলো-একটি পদের অর্থ সুস্পষ্ট ও সুনির্দিষ্টভাবে প্রকাশ করা যায় সংজ্ঞার মাধ্যমে। যুক্তির অন্তর্গত যুক্তিবাক্যে যেসব শব্দ বা পদ ব্যবহৃত হয় সংজ্ঞার মাধ্যমে সেগুলোর অর্থ সুনির্দিষ্ট ও সুস্পষ্ট হয়। কাজেই পদের সংজ্ঞা দানের প্রয়োজনীয়তা অনস্বীকার্য।আমাদের চিন্তার স্বচ্ছতা অনেকাংশে সংজ্ঞায়নের ওপর নির্ভর করে। কারণ সংজ্ঞার মাধ্যমে পদের সাধারণ ও আবশ্যিক গুণ বা বৈশিষ্ট্যসমূহ প্রকাশিত হলে তা আমাদের সুষ্ঠু চিন্তার সহায়ক হয়। পাশাপাশি বস্তুগুলো সম্বন্ধে আমাদের ধারণা সুস্পষ্ট ও সুনির্দিষ্ট করে দেয়। এর ফলে আমরা নির্ভুল সিদ্ধান্ত গ্রহণ করতে পারি। কারণ সঠিক সিদ্ধান্তে আসার জন্য প্রয়োজন নির্ভুল অনুমানের। আবার অনুমানের যথার্থতা নির্ভর করে পদ সম্পর্কে আমাদের জ্ঞানের ওপর। এ জ্ঞান সংজ্ঞাই দিয়ে থাকে। তাই সঠিক সংজ্ঞায়ন ছাড়া বৈজ্ঞানিক জ্ঞান অর্জন করা সম্ভব হয় না। এ কারণেই এরিস্টটল বলেছেন- সংজ্ঞাই হচ্ছে বৈজ্ঞানিক জ্ঞানের আদি ও অন্ত।পরিশেষে বলা যায়, যৌক্তিক সংজ্ঞার জ্ঞান যৌক্তিক বিভাজনের জন্য সহায়ক। কারণ কোনো শ্রেণিকে তার অধীনস্থ শ্রেণিতে বিভাজন করতে হলে তার আসন্নতম জাতি ও বিভেদক লক্ষণ সম্পর্কে জ্ঞানের প্রয়োজন। যৌক্তিক সংজ্ঞার জ্ঞান ছাড়া কোনো শ্রেণিকে তার অন্তর্গত বিভিন্ন উপ- শ্রেণিতে যথাযথভাবে বিভক্ত করা যায় না। এসব বিবেচনায় বলা যায়, যুক্তিবিদ্যায় যৌক্তিক সংজ্ঞার প্রয়োজনীয়তা অপরিসীম।
HSCLogic 2nd PaperBarisal 2021
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.অন্বয়ী পদ্ধতি হলো-
i. পরীক্ষণের পদ্ধতি
ii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারের পদ্ধতিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • i ও ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q.কামাল কীসের ওপর ভিত্তি করে জামালের উক্তির ভিন্নতা পোষণ করল?

Dinajpur · 2017

  • অভিজ্ঞতা
  • পরীক্ষণ
  • প্রকল্প
  • কার্যকারণ নীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q. উদ্দীপকে জামাল কোন ধরনের আরোহের নির্দেশ করেছে?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • ঘটনা সংযোজন
  • পূর্ণাঙ্গ আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রকল্প হলো-
i.আনুমানিক ধারণা
ii. নিশ্চিত ধারণা
iii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?

Dinajpur · 2017

  • Project
  • Variable
  • Hypothesis
  • Case Study

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কোনটি আরোহের প্রাণ?

Dinajpur · 2017

  • পর্যবেক্ষণ
  • অভিজ্ঞতা
  • সার্বিক যুক্তিবাক্য
  • আরোহমূলক লম্ফ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?

Dinajpur · 2017

  • পূর্ণ গণনামূলক আরোহ
  • অপূর্ণ গণনামূলক আরোহ
  • ছোট থেকে বড় গণনা
  • বড় থেকে ছোট গণনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহের দৃষ্টান্ত?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • সাদৃশ্যানুমান
  • অপ্রকৃত আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
i. অবরোহমূলক অনুমান
ii. সাধু সাদৃশ্যমূলক অনুমান
iii. অসাধু সাদৃশ্যমূলক অনুমাননিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • iii
  • i ও iii
  • ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q.মলি ফলগুলোকে ভাগ করার কারণে যে অনুপপত্তি ঘটেছে তা হলো
i. অঙ্গগত বিভাগ অনুপপত্তি
ii. সংকর বিভাগ অনুপপত্তিiii গুণগত বিভাগ অনুপপত্তিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q. মলি যৌক্তিক বিভাগের ক্ষেত্রে একই সময় কয়টি মূলনীতির ভিত্তিতে ফলগুলোকে ভাগ করেছে?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.যৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

Dinajpur · 2017

  • একটি
  • দুইটি
  • তিনটি
  • চারটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

অন্বয়ী পদ্ধতি হলো-i. পরীক্ষণের পদ্ধতিii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালপ্রকল্প হলো-i.আনুমানিক ধারণাii. নিশ্চিত ধারণাiii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?কোনটি আরোহের প্রাণ?অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহেমানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এননিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনযৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।