শেয়ারFacebookWhatsApp

যৌক্তিক সংজ্ঞা কী?

উত্তর: কোনো পদের পরিপূর্ণ জাত্যর্থের সুস্পষ্ট বিবৃতিই হলো যৌক্তিক সংজ্ঞা (Logical Definition)

HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 2nd Paper · সৃজনশীল

যৌক্তিক সংজ্ঞা কী?

উদ্দীপক

দৃশ্যকল্প-১: "আঁধার হলো আলোর অভাব।" দৃশ্যকল্প-২: "শৈশব হলো জীবনের প্রভাত কাল।" দৃশ্যকল্প-৩: "সমাজ সংস্কারক হলেন সেই ব্যক্তি যিনি সমাজ সংস্কার করেন।"

Dhaka · 2017

উত্তর

কোনো পদের পরিপূর্ণ জাত্যর্থের সুস্পষ্ট বিবৃতিই হলো যৌক্তিক সংজ্ঞা (Logical Definition)

উত্তর

মৌলিক গুণের অপরিহার্য অর্থ প্রকাশ করা যায় না। এ কারণে এ বিষয়ের কোনো সংজ্ঞা দেয়া যায় না। বস্তুর বিভিন্ন রকম মৌলিক গুণ রয়েছে। এসব মৌলিক গুণের সংজ্ঞা দেওয়া যায় না। কেননা, এসব গুণের আসন্নতম জাতি ও বিভেদক লক্ষণ উল্লেখ করা যায় না। যেমন: তিক্ততা, মিষ্টতা, আনন্দ, বেদনা ইত্যাদি মৌলিক গুণের নির্দিষ্ট জাত্যর্থ নেই। তাই এর যৌক্তিক সংজ্ঞা হয় না।

উত্তর

দৃশ্যকল্প-১ এ নঞর্থক সংজ্ঞাজনিত অনুপপত্তি (Fallacy of Negative Definition) ঘটেছে। আমরা জানি, যৌক্তিক সংজ্ঞার চতুর্থ নিয়ম অনুসারে কোনো পদের- 'সংজ্ঞায় সর্বদা সদর্থক ভাষা ব্যবহার করতে হবে। নঞর্থক ভাষা ব্যবহার করা যাবে না।' এ নিয়ম লঙ্ঘন করলে নঞর্থক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটে। যেমন- 'আনন্দ হচ্ছে বেদনার অভাব'- এখানে আনন্দের সংজ্ঞা দিতে গিয়ে 'বেদনার অভাব' নামক নঞর্থক ভাষা ব্যবহার করা হয়েছে। ফলে নঞর্থক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটেছে। দৃশ্যকল্প-১ এ আঁধারের সংজ্ঞায় বলা হয়েছে- 'আঁধার হলো আলোর অভাব'। অর্থাৎ এখানে আঁধারের সংজ্ঞা দিতে গিয়ে 'আলোর অভাব' নামক নঞর্থক ভাষা ব্যবহার করা হয়েছে। এ কারণে দৃশ্যকল্প-১ এ নঞর্থক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটেছে।

উত্তর

অদৃশ্যকল্প-২ এবং ৩ এ যথাক্রমে রূপক সংজ্ঞা ও চক্রক সংজ্ঞা নামক দু'টি বিষয়ের ইঙ্গিত করেছে। নিচে উভয় বিষয়ের মধ্যে বিদ্যমান পার্থক্য আলোচনা করা হলো- আমরা জানি, যৌক্তিক সংজ্ঞায় সর্বদা মূল বা প্রচলিত শব্দ ব্যবহার করতে হয়। যদি এর পরিবর্তে রূপক শব্দ ব্যবহার করে কোনো পদের সংজ্ঞা দেওয়া হলে রূপক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটে। দৃশ্যকল্প-২ এ বর্ণিত 'শৈশব হলো জীবনের প্রভাত কাল।' এখানে 'শৈশব' পদের সংজ্ঞা দিতে গিয়ে 'জীবনের প্রভাত কাল' নামক রূপক শব্দের আশ্রয় নেয়া হয়েছে। তাই এখানে রূপক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটেছে। অন্যদিকে, কোনো পদের সংজ্ঞায় প্রতিশব্দ বা সমার্থক শব্দ ব্যবহার করা হলে চক্রক সংজ্ঞাজনিত নামক অনুপপত্তি ঘটে। যেমন- দৃশ্যকল্প-৩ এ বর্ণিত 'সমাজ সংস্কারক হলেন সেই ব্যক্তি যিনি সমাজ সংস্কার করেন।' অর্থাৎ এখানে 'সমাজ সংস্কারক' এর সংজ্ঞা হিসেবে 'যিনি সমাজ সংস্কার করেন' বক্তব্যটি একই অর্থ নির্দেশ করে। এ কারণে দৃশ্যকল্প-৩ এ চক্রক সংজ্ঞা নামক অনুপপত্তি ঘটেছে। উৎপত্তিগত অর্থে রূপক সংজ্ঞাজনিত অনুপপত্তি ও চক্রক সংজ্ঞাজনিত অনুপপত্তির মধ্যে ভিন্নতা বিদ্যমান। আমরা জানি, যৌক্তিক সংজ্ঞার দ্বিতীয় নিয়ম অমান্য করে যদি কোনো পদের রূপক শব্দ ব্যবহার করা হয় তবে রূপক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটে। অন্যদিকে, যৌক্তিক সংজ্ঞার তৃতীয় নিয়ম লঙ্ঘন করে কোনো পদের সংজ্ঞায় যদি প্রতিশব্দ বা সমার্থক শব্দ ব্যবহার করা হয় তবে চক্রক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটে। পরিশেষে বলা যায়, রূপক সংজ্ঞাজনিত অনুপপত্তি ও চক্রক সংজ্ঞাজনিত অনুপপত্তি উভয়ই যৌক্তিক সংজ্ঞার নিয়ম লঙ্ঘনজনিত কারণে সৃষ্ট। আমরা যদি যৌক্তিক সংজ্ঞার প্রথম নিয়ম ও তৃতীয় নিয়ম যথাযথভাবে অনুসরণ করি তবে উভয় অনুপপত্তি এড়াতে পারব।
HSCLogic 2nd PaperDhaka 2017
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.অন্বয়ী পদ্ধতি হলো-
i. পরীক্ষণের পদ্ধতি
ii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারের পদ্ধতিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q.কামাল কীসের ওপর ভিত্তি করে জামালের উক্তির ভিন্নতা পোষণ করল?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q. উদ্দীপকে জামাল কোন ধরনের আরোহের নির্দেশ করেছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রকল্প হলো-
i.আনুমানিক ধারণা
ii. নিশ্চিত ধারণা
iii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কোনটি আরোহের প্রাণ?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহের দৃষ্টান্ত?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
i. অবরোহমূলক অনুমান
ii. সাধু সাদৃশ্যমূলক অনুমান
iii. অসাধু সাদৃশ্যমূলক অনুমাননিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q.মলি ফলগুলোকে ভাগ করার কারণে যে অনুপপত্তি ঘটেছে তা হলো
i. অঙ্গগত বিভাগ অনুপপত্তি
ii. সংকর বিভাগ অনুপপত্তিiii গুণগত বিভাগ অনুপপত্তিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q. মলি যৌক্তিক বিভাগের ক্ষেত্রে একই সময় কয়টি মূলনীতির ভিত্তিতে ফলগুলোকে ভাগ করেছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.যৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

অন্বয়ী পদ্ধতি হলো-i. পরীক্ষণের পদ্ধতিii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালপ্রকল্প হলো-i.আনুমানিক ধারণাii. নিশ্চিত ধারণাiii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?কোনটি আরোহের প্রাণ?অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহেমানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এননিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনযৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।