উদ্দীপকের 'দৃশ্যকল্প-২' এ রূপক সংজ্ঞা এবং 'দৃশ্যকল্প-৩' এ নঞর্থক সংজ্ঞা দোষ ঘটেছে। নিম্নে বিষয়টি বিশ্লেষণ করা হলো-'দৃশ্যকল্প-২' এ 'শৈশব'কে জীবনের প্রভাতকাল বলে ব্যক্ত করা হয়েছে। তাই এখানে রূপক সংজ্ঞা অনুপপত্তি ঘটেছে। কেননা যৌক্তিক সংজ্ঞার নিয়ম অনুযায়ী (২নং নিয়ম), কোনো পদের সংজ্ঞায় রূপক বা দুর্বোধ্য ভাষা ব্যবহার করা যাবে না। যদি যৌক্তিক সংজ্ঞার এই নিয়ম লঙ্ঘন করে কোনো পদের সংজ্ঞায় রূপক ভাষা ব্যবহার করা হয় তাহলে সংজ্ঞা ত্রুটিপূর্ণ হয়। যৌক্তিক সংজ্ঞার এই ত্রুটিকে রূপক সংজ্ঞা অনুপপত্তি বলে। যেহেতু 'দৃশ্যকল্প-২' এ যৌক্তিক সংজ্ঞার নিয়ম (২নং নিয়ম) লঙ্ঘন করে 'শৈশব'কে রূপক অর্থে 'জীবনের প্রভাতকাল' বলে ব্যক্ত করা হয়েছে, তাই এখানে রূপক সংজ্ঞা অনুপপত্তি বা রূপক সংজ্ঞা দোষ ঘটেছে।'দৃশ্যকল্প-৩' এ দেখা যাচ্ছে, 'যুদ্ধ'কে শান্তির অনুপস্থিতি অর্থে অর্থাৎ, 'যুদ্ধ নয় শান্তি' বলে প্রকাশ করা হয়েছে। তাই এখানে নঞর্থক সংজ্ঞা অনুপপত্তি ঘটেছে। কেননা যৌক্তিক সংজ্ঞার নিয়ম (৪নং নিয়ম) অনুযায়ী, কোনো পদের সংজ্ঞায় নঞর্থক ভাষা ব্যবহার করা যাবে না। যদি যৌক্তিক সংজ্ঞার এই নিয়ম লঙ্ঘন করে কোনো পদের সংজ্ঞায় নঞর্থক ভাষা ব্যবহার করা হয়, তাহলে সংজ্ঞা ত্রুটিপূর্ণ হয়। যৌক্তিক সংজ্ঞার এই ত্রুটিকে নঞর্থক সংজ্ঞা অনুপপত্তি বলে। যেহেতু 'দৃশ্যকল্প-৩ এ যৌক্তিক সংজ্ঞার নিয়ম (৪নং নিয়ম) লঙ্ঘন করে সংজ্ঞায় নঞর্থক ভাষা ব্যবহার করা হয়েছে, তাই এখানে নঞর্থক সংজ্ঞা অনুপপত্তি ঘটেছে।শেষে বলা যায় যে, কোনো পদের যথার্থ সংজ্ঞা প্রদান করতে হলে অবশ্যই যৌক্তিক সংজ্ঞার নিয়ম অনুসরণ করতে হবে। অন্যথায় সংজ্ঞাটি ত্রুটিপূর্ণ হবে।