উদ্দীপকে উল্লিখিত বিষয়টি কি বর্ণনার সাথে সঙ্গতিপূর্ণ? না হলে তা কীভাবে পৃথক? বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত যৌক্তিক সংজ্ঞার বিষয়টি বর্ণনার সাথে সঙ্গতিপূর্ণ নয়। যৌক্তিক সংজ্ঞায় পদের পূর্ণ জাত্যর্থ উল্লেখ করে পদটিকে স্পষ্টভাবে ব্যক্ত করা হয়। অন্যদিকে, বর্ণনায় পদের উপলক্ষণ বা অবান্তর লক্ষণ বা উভয়টিই থাকতে পারে। পাশাপাশি সংজ্ঞা প্রদানের জন্য নির্দিষ্ট নিয়ম বা পদ্ধতি অনুসরণ করতে হয়। কিন্তু বর্ণনার ক্ষেত্রে কোনো নির্ধারিত নিয়ম নেই। সংজ্ঞার যেহেতু নির্ধারিত নিয়ম রয়েছে সেহেতু নিয়ম লঙ্ঘন করলে অনুপপত্তির সৃষ্টি হয়। অন্যদিকে, বর্ণনার কোনো নিয়ম নেই বিধায় নিয়ম লঙ্ঘনেরও কোনো প্রশ্ন আসেনা। তাই এখানে অনুপপত্তির সৃষ্টি হয় না। কোনো পদের সংজ্ঞা নির্ণয় করা বর্ণনার চেয়ে জটিল। কেননা কোনো পদের বিভেদক লক্ষণ নির্ণয় করা অত্যন্ত কঠিন ব্যাপার। অন্যদিকে, কোনো পদের বর্ণনা দেওয়া অপেক্ষাকৃত সহজ। কেননা বর্ণনার ক্ষেত্রে কোনো পদের বিভেদক লক্ষণ নির্ণয় করতে হয় না। সর্বোপরি সংজ্ঞার ক্ষেত্রে সংজ্ঞেয় পদ এবং সংজ্ঞার্থ পদের সম্পর্ক একটি সমীকরণের মতো। অন্যদিকে, বর্ণনার ক্ষেত্রে এ রকম সম্পর্ক থাকা অনিবার্য ও অপরিহার্য নয়। পরিশেষে বলা যায়, যৌক্তিক সংজ্ঞা ও বর্ণনার মধ্যে প্রকৃতিগত ভিন্নতা বিদ্যমান। এই কারণে একটি থেকে অন্য একটি আলাদা।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত বিষয়টি কি বর্ণনার সাথে সঙ্গতিপূর্ণ? না হলে তা কীভ…
উদ্দীপক
নটরডেম কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর