শেয়ারFacebookWhatsApp

দৃশ্যকল্প-১ ও ২ এ নির্দেশিত বিষয়গুলোর মধ্যে সম্পর্ক বিশ্লেষণ করো।

উত্তর: দৃশ্যকল্প-১ ও ২ যথাক্রমে বাহুল্য সংজ্ঞা ও অবান্তর লক্ষণ জনিত সংজ্ঞাকে নির্দেশ করে। নিচে উভয় বিষয়গুলোর মধ্যে সম্পর্ক বিশ্লেষণ করা হলো- কোনো পদের সংজ্ঞায় যদি জাত্যর্থের অতিরিক্ত কোনো গুণের উল্লেখ করা হয় এবং সেই অতিরিক্ত গুণটি যদি উপলক্ষণ হয়, তাহলে বাহুল্য সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটবে। যেমন- দৃশ্যকল্প-১ এ বর্ণিত, 'মানুষ হয় বুদ্ধিবৃত্তিসম্পন্ন এমন, জীব যে ভালো-মন্দ বিচার করতে পারে'। এখানে 'ভালো-মন্দ বিচার করার ক্ষমতা' এই অতিরিক্ত গুণটি মানুষ পদের উপলক্ষণ হওয়ায় বাহুল্য সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটেছে। অন্যদিকে, সংজ্ঞায় যদি জাত্যর্থের অতিরিক্ত কোনো গুণের উল্লেখ করা হয় এবং সে অতিরিক্ত গুণটি যদি 'অবান্তর লক্ষণ' হয়, সেক্ষেত্রে 'অবান্তর 'লক্ষণজনিত অনুপপত্তি ঘটে'। যেমন- দৃশ্যকল্প-২ এ বর্ণিত, মানুষ হন বুদ্ধিবৃত্তিসম্পন্ন এমন প্রাণী যার দুটি চোখ আছে। এখানে 'দুটি চোখ" শব্দটি 'মানুষ' পদের অতিরিক্ত অবান্তর গুণ। এই গুণটি অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। 'মানুষ' পদ থেকে এই অতিরিক্ত অবান্তর লক্ষণ গুণটি বিচ্ছেদ করা যায় না। এক্ষেত্রে সংজ্ঞাটিতে অবান্তর লক্ষণজনিত অনুপপত্তি ঘটেছে। পরিশেষে বলা যায়, বাহুল্য সংজ্ঞা ও অবান্তর লক্ষণ জনিত সংজ্ঞা দুটিই ভ্রান্ত সংজ্ঞা। যার দৃষ্টান্ত উদ্দীপকের দৃশ্যকল্প-১ ও ২ এ পরিলক্ষিত হয়।

HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 2nd Paper · সৃজনশীল

দৃশ্যকল্প-১ ও ২ এ নির্দেশিত বিষয়গুলোর মধ্যে সম্পর্ক বিশ্লেষণ করো।

উদ্দীপক

দৃশ্যকল্প-১: মানুষ হন বুদ্ধিবৃত্তিসম্পন্ন এমন প্রাণী যে ভালো-মন্দ বিচার করতে পারে।দৃশ্যকল্প-২: মানুষ হন বুদ্ধিবৃত্তিসম্পন্ন এমন প্রাণী যার দুটি চোখ আছে।দৃশ্যকল্প-৩: সিংহ নয় জলচর।

হলিক্রস কলেজ · 2025

উত্তর

যে পদের সংজ্ঞা দেওয়া হয় তাকে সংজ্ঞেয় পদ বলে।

উত্তর

মনের মৌলিক গুণগুলো অতুলনীয় এবং এগুলোকে অন্য কোনো শ্রেণির অন্তর্ভুক্ত করা যায় না। এ কারণে মনের মৌলিক অনুভূতির সংজ্ঞা দেওয়া যায় না। যেমন- সুখ, দুঃখ, আনন্দ, বেদনা ইত্যাদি অনুভূতিগুলো অতুলনীয় এবং এগুলোকে অন্য কোনো শ্রেণির অন্তর্ভুক্ত করা যায় না বিধায় এসব পদের সংজ্ঞা দেওয়া যায় না।

উত্তর

দৃশ্যকল্প-৩ এ নঞর্থক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটেছে। যৌক্তিক সংজ্ঞার চতুর্থ নিয়মানুসারে 'কোনো পদের সংজ্ঞায় সর্বদা সদর্থক ভাষা ব্যবহার করতে হবে। নঞর্থক ভাষা ব্যবহার করা যাবে না।' এ নিয়ম লঙ্ঘন করলে নঞর্থক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটে। যেমন- 'আঁধার হলো আলোর অভাব'। অর্থাৎ এখানে আঁধারের সংজ্ঞায় 'আলোর অভাব' নামক নঞর্থক ভাষা ব্যবহার করা হয়েছে। এ কারণে এখানে নঞর্থক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটেছে। অনুরূপ অনুপপত্তি ঘটেছে দৃশ্যকল্প-৩ এ। উদ্দীপকের দৃশ্যকল্প-৩ এ বর্ণিত, সিংহ নয় জলচর। এখানে সিংহ পদের সংজ্ঞা দিতে গিয়ে 'নয় জলচর' ভাষা ব্যবহার করা হয়েছে। এরূপ নেতিবাচক শব্দ ব্যবহারের কারণে দৃশ্যকল্প-৩ এ নঞর্থক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটেছে।

উত্তর

দৃশ্যকল্প-১ ও ২ যথাক্রমে বাহুল্য সংজ্ঞা ও অবান্তর লক্ষণ জনিত সংজ্ঞাকে নির্দেশ করে। নিচে উভয় বিষয়গুলোর মধ্যে সম্পর্ক বিশ্লেষণ করা হলো- কোনো পদের সংজ্ঞায় যদি জাত্যর্থের অতিরিক্ত কোনো গুণের উল্লেখ করা হয় এবং সেই অতিরিক্ত গুণটি যদি উপলক্ষণ হয়, তাহলে বাহুল্য সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটবে। যেমন- দৃশ্যকল্প-১ এ বর্ণিত, 'মানুষ হয় বুদ্ধিবৃত্তিসম্পন্ন এমন, জীব যে ভালো-মন্দ বিচার করতে পারে'। এখানে 'ভালো-মন্দ বিচার করার ক্ষমতা' এই অতিরিক্ত গুণটি মানুষ পদের উপলক্ষণ হওয়ায় বাহুল্য সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটেছে। অন্যদিকে, সংজ্ঞায় যদি জাত্যর্থের অতিরিক্ত কোনো গুণের উল্লেখ করা হয় এবং সে অতিরিক্ত গুণটি যদি 'অবান্তর লক্ষণ' হয়, সেক্ষেত্রে 'অবান্তর 'লক্ষণজনিত অনুপপত্তি ঘটে'। যেমন- দৃশ্যকল্প-২ এ বর্ণিত, মানুষ হন বুদ্ধিবৃত্তিসম্পন্ন এমন প্রাণী যার দুটি চোখ আছে। এখানে 'দুটি চোখ" শব্দটি 'মানুষ' পদের অতিরিক্ত অবান্তর গুণ। এই গুণটি অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। 'মানুষ' পদ থেকে এই অতিরিক্ত অবান্তর লক্ষণ গুণটি বিচ্ছেদ করা যায় না। এক্ষেত্রে সংজ্ঞাটিতে অবান্তর লক্ষণজনিত অনুপপত্তি ঘটেছে। পরিশেষে বলা যায়, বাহুল্য সংজ্ঞা ও অবান্তর লক্ষণ জনিত সংজ্ঞা দুটিই ভ্রান্ত সংজ্ঞা। যার দৃষ্টান্ত উদ্দীপকের দৃশ্যকল্প-১ ও ২ এ পরিলক্ষিত হয়।
HSCLogic 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.অন্বয়ী পদ্ধতি হলো-
i. পরীক্ষণের পদ্ধতি
ii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারের পদ্ধতিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • i ও ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q.কামাল কীসের ওপর ভিত্তি করে জামালের উক্তির ভিন্নতা পোষণ করল?

Dinajpur · 2017

  • অভিজ্ঞতা
  • পরীক্ষণ
  • প্রকল্প
  • কার্যকারণ নীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q. উদ্দীপকে জামাল কোন ধরনের আরোহের নির্দেশ করেছে?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • ঘটনা সংযোজন
  • পূর্ণাঙ্গ আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রকল্প হলো-
i.আনুমানিক ধারণা
ii. নিশ্চিত ধারণা
iii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?

Dinajpur · 2017

  • Project
  • Variable
  • Hypothesis
  • Case Study

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কোনটি আরোহের প্রাণ?

Dinajpur · 2017

  • পর্যবেক্ষণ
  • অভিজ্ঞতা
  • সার্বিক যুক্তিবাক্য
  • আরোহমূলক লম্ফ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?

Dinajpur · 2017

  • পূর্ণ গণনামূলক আরোহ
  • অপূর্ণ গণনামূলক আরোহ
  • ছোট থেকে বড় গণনা
  • বড় থেকে ছোট গণনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহের দৃষ্টান্ত?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • সাদৃশ্যানুমান
  • অপ্রকৃত আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
i. অবরোহমূলক অনুমান
ii. সাধু সাদৃশ্যমূলক অনুমান
iii. অসাধু সাদৃশ্যমূলক অনুমাননিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • iii
  • i ও iii
  • ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q.মলি ফলগুলোকে ভাগ করার কারণে যে অনুপপত্তি ঘটেছে তা হলো
i. অঙ্গগত বিভাগ অনুপপত্তি
ii. সংকর বিভাগ অনুপপত্তিiii গুণগত বিভাগ অনুপপত্তিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q. মলি যৌক্তিক বিভাগের ক্ষেত্রে একই সময় কয়টি মূলনীতির ভিত্তিতে ফলগুলোকে ভাগ করেছে?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.যৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

Dinajpur · 2017

  • একটি
  • দুইটি
  • তিনটি
  • চারটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

অন্বয়ী পদ্ধতি হলো-i. পরীক্ষণের পদ্ধতিii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালপ্রকল্প হলো-i.আনুমানিক ধারণাii. নিশ্চিত ধারণাiii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?কোনটি আরোহের প্রাণ?অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহেমানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এননিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনযৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।