দৃশ্যকল্প-৩ এ যৌক্তিক সংজ্ঞার কোন অনুপপত্তি ঘটেছে? ব্যাখ্যা করো।
উত্তর: দৃশ্যকল্প-৩ এ নঞর্থক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটেছে। যৌক্তিক সংজ্ঞার চতুর্থ নিয়মানুসারে 'কোনো পদের সংজ্ঞায় সর্বদা সদর্থক ভাষা ব্যবহার করতে হবে। নঞর্থক ভাষা ব্যবহার করা যাবে না।' এ নিয়ম লঙ্ঘন করলে নঞর্থক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটে। যেমন- 'আঁধার হলো আলোর অভাব'। অর্থাৎ এখানে আঁধারের সংজ্ঞায় 'আলোর অভাব' নামক নঞর্থক ভাষা ব্যবহার করা হয়েছে। এ কারণে এখানে নঞর্থক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটেছে। অনুরূপ অনুপপত্তি ঘটেছে দৃশ্যকল্প-৩ এ। উদ্দীপকের দৃশ্যকল্প-৩ এ বর্ণিত, সিংহ নয় জলচর। এখানে সিংহ পদের সংজ্ঞা দিতে গিয়ে 'নয় জলচর' ভাষা ব্যবহার করা হয়েছে। এরূপ নেতিবাচক শব্দ ব্যবহারের কারণে দৃশ্যকল্প-৩ এ নঞর্থক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটেছে।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-৩ এ যৌক্তিক সংজ্ঞার কোন অনুপপত্তি ঘটেছে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
হলিক্রস কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর