দৃশ্যকল্প-১ যৌক্তিক, সংজ্ঞার কোন নিয়মের পরিপন্থী? ব্যাখ্যা করো।
উত্তর: 'দৃশ্যকল্প-১' যৌক্তিক সংজ্ঞার চতুর্থ নিয়মের পরিপন্থী। কেননা, এখানে যৌক্তিক সংজ্ঞার চতুর্থ নিয়ম লঙ্ঘন করে সংজ্ঞা প্রদান করা হয়েছে। সংজ্ঞায় একটি পদের পূর্ণ জাত্যর্থ উল্লেখ করতে হয়। এছাড়া যৌক্তিক সংজ্ঞার ক্ষেত্রে কতকগুলো নিয়ম অপরিহার্যভাবে অনুসরণ করতে হয়। সংজ্ঞার চতুর্থ নিয়ম অনুসারে কোনো পদের সংজ্ঞায় নঞর্থক বা নেতিবাচক ভাষা ব্যবহার করা যায় না। যৌক্তিক সংজ্ঞার এই নিয়ম অনুযায়ী কোনো পদকে নেতিবাচকভাবে উপস্থাপন করা যাবে না। 'দৃশ্যকল্প-১' এ যৌক্তিক সংজ্ঞার এই নিয়ম লঙ্ঘন করা হয়েছে। কেননা, এখানে বলা হয়েছে 'ধনী নয় দরিদ্র'। অর্থাৎ এখানে 'ধনী' পদটিকে নেতিবাচকভাবে উপস্থাপন করা হয়েছে। তাই 'দৃশ্যকল্প-১' এ যৌক্তিক সংজ্ঞার চতুর্থ নিয়ম লঙ্ঘন করা হয়েছে। সুতরাং বলা যায়, 'দৃশ্যকল্প-১' যৌক্তিক সংজ্ঞার চতুর্থ নিয়মের পরিপন্থী।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-১ যৌক্তিক, সংজ্ঞার কোন নিয়মের পরিপন্থী? ব্যাখ্যা করো।
উদ্দীপক
ঢাকা কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর