উদ্দীপকে দৃশ্যকল্প-২ দ্বারা নির্দেশিত বিষয়টি দৃশ্যকল্প-১ এর মত নিয়ম সিদ্ধ হয়নি- মূল্যায়ন করো।
উত্তর: উদ্দীপকে দৃশ্য-২ দ্বারা নির্দেশিত চক্রক সংজ্ঞার দৃষ্টান্তটি দৃশ্য-১ এর যৌক্তিক সংজ্ঞার মত নিয়ম সিদ্ধ হয়নি। দৃশ্য-১ এ বর্ণিত, 'মানুষ হয় বুদ্ধিবৃত্তিসম্পন্ন জীব।' এখানে 'মানুষ' পদের অপরিহার্য অর্থ বা জাত্যর্থ হিসেবে 'জীববৃত্তি' ও 'বুদ্ধিবৃত্তি' গুণ দুটি উল্লেখ করা হয়েছে। এ কারণে এটি মানুষ পদের যৌক্তিক সংজ্ঞা। কারণ যৌক্তিক সংজ্ঞায় পদের অপরিহার্য অর্থ হিসেবে পদের জাত্যর্থ উল্লেখ করতে হয়। অন্যদিকে, দৃশ্য-২ এ বর্ণিত, যিনি অধ্যাপনা করেন সে ব্যক্তিকেই অধ্যাপক বলে। এখানে 'অধ্যাপক' ও 'যিনি অধ্যাপনা করেন' উভয়ই একই অর্থ নির্দেশ করে। এ কারণে এটি চক্রক সংজ্ঞার দৃষ্টান্ত। সাধারণত কোনো পদের সংজ্ঞায় সমার্থক শব্দ ব্যবহার করলে চক্রক সংজ্ঞাজনিত অনুপপত্তি। দেখা দেয়। চক্রক সংজ্ঞা হলো এক প্রকারের ত্রুটিপূর্ণ সংজ্ঞা। যৌক্তিক সংজ্ঞার তৃতীয় নিয়ম লঙ্ঘনজনিত কারণে এই ধ্বনের অনুপপতি ঘটে। তাই বলা যায়, উদ্দীপকে দৃশ্য-২ দ্বারা নির্দেশিত চক্রক সংজ্ঞার দৃষ্টান্তটি দৃশ্য-১ এর যৌক্তিক সংজ্ঞার মত নিয়ম সিদ্ধ হয়নি।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
উদ্দীপকে দৃশ্যকল্প-২ দ্বারা নির্দেশিত বিষয়টি দৃশ্যকল্প-১ এর মত নিয়ম…
উদ্দীপক
নটরডেম কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর