দৃশ্যকল্প-১ এ সংজ্ঞার কোন অনুপপত্তি ঘটেছে? ব্যাখ্যা করো।
উত্তর: দৃশ্যকল্প-১ এ দুর্বোধ্য সংজ্ঞাজনিত অনুপপত্তি (Fallacy of Obscure Definition) ঘটেছে। কোনো পদের সংজ্ঞায় সহজ-সরল ভাষার পরিবর্তে দুর্বোধ্য ও জটিল ভাষা ব্যবহার করলে দুর্বোধ্য সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটে। যেমন-'বটবৃক্ষ হচ্ছে জটাজট লাঞ্ছিত সবিতাতপ নিরোধক মহাস্থবির পাদপ।' এই উদাহরণটি জটিল ভাষায় হওয়ার কারণে দুর্বোধ্য সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটেছে। উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ দুর্বোধ্য সংজ্ঞার অনুরূপ দৃষ্টান্ত লক্ষ করা যায়। উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ বর্ণিত হয়েছে, 'হাসপাতাল হলো আরোগ্য নিকেতন।' এ সংজ্ঞাটি সবার কাছে বোধগম্য নয়। কারণ এখানে কিছুটা দুর্বোধ্য ভাষা ব্যবহার করে 'হাসপাতাল' পদের সংজ্ঞা দেওয়ার চেষ্টা করা হয়েছে। সংজ্ঞায় হাসপাতালের অর্থ সুস্পষ্ট হওয়ার পরিবর্তে আরও জটিল আকার ধারণ করেছে। তাই বলা যায়, উদ্দীপকের দৃশ্যকল্প-১ দুর্বোধ্য সংজ্ঞার একটি দৃষ্টান্ত।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-১ এ সংজ্ঞার কোন অনুপপত্তি ঘটেছে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর