দৃশ্যকল্প-২ এ প্রতিফলিত বিষয়টি কি সংজ্ঞার সাথে সাদৃশ্যপূর্ণ? বিশ্লেষণ করো।
উত্তর: দৃশ্যকল্প-২ এ প্রতিফলিত বিষয়টি হলো বর্ণনা। আর বর্ণনা সংজ্ঞার সাথে সাদৃশ্যপূর্ণ নয়। কোনো 'পদের পূর্ণ জাত্যর্থ উল্লেখের মাধ্যমে পদটিকে সহজ, সরল ও স্পষ্টভাবে প্রকাশ করাকে যৌক্তিক সংজ্ঞা বলে। যেমন- 'মানুষ হয় বুদ্ধিবৃত্তিসম্পন্ন জীব।' এখানে 'মানুষ' পদের পূর্ণ জাত্যর্থ হিসেবে 'জীববৃত্তি' ও 'বুদ্ধিবৃত্তি' উল্লেখ করার মাধ্যমে সংজ্ঞা দেওয়া হয়েছে। অন্যদিকে, বর্ণনার ক্ষেত্রে পদের পূর্ণ জাত্যর্থ বা অপরিহার্য অর্থ উল্লেখ করা হয় না, বরং উপলক্ষণ ও অবান্তর লক্ষণ উল্লেখ করার মাধ্যমে নিছক বিবৃতি দেওয়া হয়। যেমন- দৃশ্যকল্প-২ এ বর্ণিত হয়েছে, 'বুদ্ধি হলো এক ধরনের মানসিক শক্তি যার সাহায্যে ব্যক্তি সূক্ষ্ম, জটিল ও বিমূর্ত বিষয়ে চিন্তা, নতুন পরিবেশে অভিযোজন ও বিভিন্ন বিষয়ে জ্ঞান, দক্ষতা ও কৌশল অবলম্বন করতে পারে।' এটি 'বুদ্ধি' সম্পর্কে নিছক বিবৃতি। এ কারণে এটি বর্ণনা হিসেবে বিবেচিত। যৌক্তিক সংজ্ঞা একটি বৈজ্ঞানিক প্রক্রিয়া। যার সুনির্দিষ্ট পাঁচটি নিয়ম রয়েছে। কোনো পদের সংজ্ঞা প্রদানের ক্ষেত্রে সেসব নিয়ম অনুসরণ করতে হয়। এ কারণে প্রতিটি পদের যৌক্তিক সংজ্ঞা হয় নির্ধারিত ও সুস্পষ্ট। পক্ষান্তরে, বর্ণনা একটি লৌকিক প্রক্রিয়া। যার ক্ষেত্রে সুনির্ধারিত কোনো নিয়ম নেই। এ কারণে বর্ণনার মাধ্যমে ব্যক্তির নিজস্ব ধারণা প্রকাশ পায়। তাই বলা যায়, যৌক্তিক সংজ্ঞা ও বর্ণনা দু'টি ভিন্ন বিষয়। তাই দৃশ্যকল্প-২ এ প্রতিফলিত বর্ণনা বিষয়টি সংজ্ঞার সাথে সাদৃশ্যপূর্ণ নয়।
HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 2nd Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-২ এ প্রতিফলিত বিষয়টি কি সংজ্ঞার সাথে সাদৃশ্যপূর্ণ? বিশ্লে…
উদ্দীপক
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর