শেয়ারFacebookWhatsApp

দৃশ্যকল্প-২ ও দৃশ্যকল্প-৩ এ সংজ্ঞার যে নিয়ম লঙ্ঘন করেছে তা পাঠ্যবিষয়ের আলোকে বিশ্লেষণ করো।

উত্তর: দৃশ্যকল্প-২ ও দৃশ্যকল্প-৩ এ যথাক্রমে অব্যাপক সংজ্ঞা ও অতিব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটায় সংজ্ঞার প্রথম নিয়মটি লঙ্ঘিত হয়েছে। নিচে পাঠ্যবিষয়ের আলোকে বিশ্লেষণ করা হলো- যৌক্তিক সংজ্ঞার প্রথম নিয়ম অনুসারে, যে পদের সংজ্ঞা দেওয়া হয় সে পদের পূর্ণ জাত্যর্থ উল্লেখ করতে হবে, তার কম বা বেশি নয়। তাই পদের সংজ্ঞা প্রদানের সময় ঐ পদের পূর্ণ জাত্যর্থ হিসেবে নিকটতম জাতি ও বিভেদক লক্ষণ উল্লেখ করতে হয়। কিন্তু কোনো পদের সংজ্ঞার অতিরিক্ত গুণটি যদি বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ হয়, তাহলে সংজ্ঞাটি ভ্রান্ত হবে। এরূপ ভ্রান্ত সংজ্ঞাকে বলে অব্যাপক সংজ্ঞা। উদ্দীপকের দৃশ্যকল্প-২ বলা হয়েছে, 'মানুষ হয় বুদ্ধিবৃত্তিসম্পন্ন আশাবাদী প্রাণী'। এখানে 'আশাবাদী' গুণটি মানুষ পদের বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। তাই এটি অব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তির দৃষ্টান্ত। অন্যদিকে, সংজ্ঞায় যদি পদের জাত্যর্থ থেকে কম গুণের উল্লেখ থাকে, তাহলে সংজ্ঞাটি ভ্রান্ত হবে; যা অতিব্যাপক সংজ্ঞা নামে পরিচিত। উদ্দীপকের দৃশ্যকল্প-৩ এ বলা হয়েছে, 'শকুন হলো পাখি।' এখানে 'শকুন' পদের 'শকুনত্ব' গুণটি বাদ পড়েছে। ফলে বিধেয় পদের ব্যক্ত্যর্থ বেড়ে অতিব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটেছে। সুতরাং সামগ্রিক আলোচনার ভিত্তিতে বলা যায়, উদ্দীপকের দৃশ্যকল্প-২ ও ৩ এ যৌক্তিক সংজ্ঞার প্রথম নিয়ম লঙ্ঘন করে পদের জাত্যর্থ বেশি ও কম উল্লেখ করার কারণে অব্যাপক সংজ্ঞা ও অতিব্যাপক সংজ্ঞার সৃষ্টি হয়েছে।

HSC Logic 2nd Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 2nd Paper · সৃজনশীল

দৃশ্যকল্প-২ ও দৃশ্যকল্প-৩ এ সংজ্ঞার যে নিয়ম লঙ্ঘন করেছে তা পাঠ্যবিষ…

উদ্দীপক

দৃশ্যকল্প-১: হাসপাতাল হলো আরোগ্য নিকেতন।দৃশ্যকল্প-২: মানুষ হয় বুদ্ধিবৃত্তিসম্পন্ন আশাবাদী প্রাণী।দৃশ্যকল্প-৩: শকুন হলো পাখি।

ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2025

উত্তর

কোনো পদের পূর্ণ জাত্যর্থ উল্লেখের মাধ্যমে পদটিকে সহজ-সরল, স্পষ্ট ও বোধগম্যভাবে প্রকাশ করাকে যৌক্তিক সংজ্ঞা বলে।

উত্তর

মন, আত্মা এসব পদের আসন্নতম জাতি নির্ণয় করা যায় না বিধায় এসব পদের কোনো সংজ্ঞা দেওয়া যায় না। অনন্য বিষয় হিসেবে বিধাতা, দেশ, কাল, আত্মা, মন ইত্যাদি পদের আসন্নতম জাতি নির্ণয় করা যায় না। পাশাপাশি এসব বিষয় অন্য কোনো বিষয়ের অন্তর্ভুক্তও করা যায় না। তাই এ ধরনের অনন্য বিষয়ের সংজ্ঞা দেওয়া সম্ভব নয়।

উত্তর

দৃশ্যকল্প-১ এ দুর্বোধ্য সংজ্ঞাজনিত অনুপপত্তি (Fallacy of Obscure Definition) ঘটেছে। কোনো পদের সংজ্ঞায় সহজ-সরল ভাষার পরিবর্তে দুর্বোধ্য ও জটিল ভাষা ব্যবহার করলে দুর্বোধ্য সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটে। যেমন-'বটবৃক্ষ হচ্ছে জটাজট লাঞ্ছিত সবিতাতপ নিরোধক মহাস্থবির পাদপ।' এই উদাহরণটি জটিল ভাষায় হওয়ার কারণে দুর্বোধ্য সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটেছে। উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ দুর্বোধ্য সংজ্ঞার অনুরূপ দৃষ্টান্ত লক্ষ করা যায়। উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ বর্ণিত হয়েছে, 'হাসপাতাল হলো আরোগ্য নিকেতন।' এ সংজ্ঞাটি সবার কাছে বোধগম্য নয়। কারণ এখানে কিছুটা দুর্বোধ্য ভাষা ব্যবহার করে 'হাসপাতাল' পদের সংজ্ঞা দেওয়ার চেষ্টা করা হয়েছে। সংজ্ঞায় হাসপাতালের অর্থ সুস্পষ্ট হওয়ার পরিবর্তে আরও জটিল আকার ধারণ করেছে। তাই বলা যায়, উদ্দীপকের দৃশ্যকল্প-১ দুর্বোধ্য সংজ্ঞার একটি দৃষ্টান্ত।

উত্তর

দৃশ্যকল্প-২ ও দৃশ্যকল্প-৩ এ যথাক্রমে অব্যাপক সংজ্ঞা ও অতিব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটায় সংজ্ঞার প্রথম নিয়মটি লঙ্ঘিত হয়েছে। নিচে পাঠ্যবিষয়ের আলোকে বিশ্লেষণ করা হলো- যৌক্তিক সংজ্ঞার প্রথম নিয়ম অনুসারে, যে পদের সংজ্ঞা দেওয়া হয় সে পদের পূর্ণ জাত্যর্থ উল্লেখ করতে হবে, তার কম বা বেশি নয়। তাই পদের সংজ্ঞা প্রদানের সময় ঐ পদের পূর্ণ জাত্যর্থ হিসেবে নিকটতম জাতি ও বিভেদক লক্ষণ উল্লেখ করতে হয়। কিন্তু কোনো পদের সংজ্ঞার অতিরিক্ত গুণটি যদি বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ হয়, তাহলে সংজ্ঞাটি ভ্রান্ত হবে। এরূপ ভ্রান্ত সংজ্ঞাকে বলে অব্যাপক সংজ্ঞা। উদ্দীপকের দৃশ্যকল্প-২ বলা হয়েছে, 'মানুষ হয় বুদ্ধিবৃত্তিসম্পন্ন আশাবাদী প্রাণী'। এখানে 'আশাবাদী' গুণটি মানুষ পদের বিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। তাই এটি অব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তির দৃষ্টান্ত। অন্যদিকে, সংজ্ঞায় যদি পদের জাত্যর্থ থেকে কম গুণের উল্লেখ থাকে, তাহলে সংজ্ঞাটি ভ্রান্ত হবে; যা অতিব্যাপক সংজ্ঞা নামে পরিচিত। উদ্দীপকের দৃশ্যকল্প-৩ এ বলা হয়েছে, 'শকুন হলো পাখি।' এখানে 'শকুন' পদের 'শকুনত্ব' গুণটি বাদ পড়েছে। ফলে বিধেয় পদের ব্যক্ত্যর্থ বেড়ে অতিব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটেছে। সুতরাং সামগ্রিক আলোচনার ভিত্তিতে বলা যায়, উদ্দীপকের দৃশ্যকল্প-২ ও ৩ এ যৌক্তিক সংজ্ঞার প্রথম নিয়ম লঙ্ঘন করে পদের জাত্যর্থ বেশি ও কম উল্লেখ করার কারণে অব্যাপক সংজ্ঞা ও অতিব্যাপক সংজ্ঞার সৃষ্টি হয়েছে।
HSCLogic 2nd Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.অন্বয়ী পদ্ধতি হলো-
i. পরীক্ষণের পদ্ধতি
ii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারের পদ্ধতিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • i ও ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q.কামাল কীসের ওপর ভিত্তি করে জামালের উক্তির ভিন্নতা পোষণ করল?

Dinajpur · 2017

  • অভিজ্ঞতা
  • পরীক্ষণ
  • প্রকল্প
  • কার্যকারণ নীতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামাল বলল, আমি এ পর্যন্ত যত মেয়ে দেখেছি তারা সবাই শিশুর মতো সহজ ও সরল। প্রত্যুত্তরে কামাল বলল, আমি তোমার সাথে একমত নই। আমি দেখেছি অনেক মেয়ে বুদ্ধিমতি ও চালাক।Q. উদ্দীপকে জামাল কোন ধরনের আরোহের নির্দেশ করেছে?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • ঘটনা সংযোজন
  • পূর্ণাঙ্গ আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.প্রকল্প হলো-
i.আনুমানিক ধারণা
ii. নিশ্চিত ধারণা
iii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?

Dinajpur · 2017

  • Project
  • Variable
  • Hypothesis
  • Case Study

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.কোনটি আরোহের প্রাণ?

Dinajpur · 2017

  • পর্যবেক্ষণ
  • অভিজ্ঞতা
  • সার্বিক যুক্তিবাক্য
  • আরোহমূলক লম্ফ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?

Dinajpur · 2017

  • পূর্ণ গণনামূলক আরোহ
  • অপূর্ণ গণনামূলক আরোহ
  • ছোট থেকে বড় গণনা
  • বড় থেকে ছোট গণনা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহের দৃষ্টান্ত?

Dinajpur · 2017

  • বৈজ্ঞানিক আরোহ
  • অবৈজ্ঞানিক আরোহ
  • সাদৃশ্যানুমান
  • অপ্রকৃত আরোহ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.মানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?
i. অবরোহমূলক অনুমান
ii. সাধু সাদৃশ্যমূলক অনুমান
iii. অসাধু সাদৃশ্যমূলক অনুমাননিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • iii
  • i ও iii
  • ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q.মলি ফলগুলোকে ভাগ করার কারণে যে অনুপপত্তি ঘটেছে তা হলো
i. অঙ্গগত বিভাগ অনুপপত্তি
ii. সংকর বিভাগ অনুপপত্তিiii গুণগত বিভাগ অনুপপত্তিনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i
  • ii
  • iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনে সেগুলোকে বর্ণ,গন্ধ ও স্বাদ অনুসারে ভাগ করল।Q. মলি যৌক্তিক বিভাগের ক্ষেত্রে একই সময় কয়টি মূলনীতির ভিত্তিতে ফলগুলোকে ভাগ করেছে?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • পাঁচটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.যৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

Dinajpur · 2017

  • একটি
  • দুইটি
  • তিনটি
  • চারটি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

অন্বয়ী পদ্ধতি হলো-i. পরীক্ষণের পদ্ধতিii. নিরীক্ষণের পদ্ধতিiii কার্যকারণ আবিষ্কারনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওজামাল ও কামাল দুই বন্ধু। জামালপ্রকল্প হলো-i.আনুমানিক ধারণাii. নিশ্চিত ধারণাiii. জটিল ধারণানিচের কোনটি সঠিক?প্রকল্পের ইংরেজি প্রতিশব্দ কী?কোনটি আরোহের প্রাণ?অবৈজ্ঞানিক আরোহের অপর নাম কী?রফিক, শফিক এবং রহিম বুদ্ধিমান। অতএব, সকল মানুষ হয় বুদ্ধিমান- এটি কোন ধরনের আরোহেমানুষের মত রেডিও হাসে, কাঁদে ও গান গায়- এ দৃষ্টান্তে কোন ধরনের অনুপপত্তি ঘটেছে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এননিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওমলি বাজার থেকে কিছু ফল কিনে এনযৌক্তিক বিভাগের কয়টি মূলনীতি থাকে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।